সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে, নভেম্বর প্রায় শেষ হয়ে গিয়েছে৷ আর তার সঙ্গেই পাল্লা দিয়ে চলছে বিয়ের মরশুম৷ এছাড়াও শীতকাল মানেই পার্টি৷ নিশ্চয়ই, আপনার কোনও না কোনও বিয়েবাড়িতে নিমন্ত্রণ রয়েছে৷ ভাবছেন তো কীভাবে সাজবেন? কম করে শ’খানেকবার নিশ্চয়ই মনে মনে ভেবেছেন শাড়িতে আপনাকে কেমন লাগে? আবার কখনও কখনও ভেবেছেন শাড়ি মানে একইরকম৷ তাই চেনা ছক ভেঙে বেরিয়ে হালফ্যাশনের ট্রেন্ডি পোশাকেই নিজেকে সাজিয়ে তুলবেন৷ চেনা গতে বাঁধা শাড়ি, কুর্তি কিংবা সালোয়ার না এবার আপনার পার্টি বা বিয়েবাড়ির সাজ হোক একটু অন্যরকম৷ ভিড়ের মাঝে নিজেকে একটু আলাদা করে তুলতে একগুচ্ছ টিপস রইল আপনার জন্য৷
[শীত আসছে, জানেন কোন পোশাক এবার ফ্যাশনে ইন?]
বিয়েবাড়ির রাত হোক কিংবা পার্টিতে যাওয়ার আগে আলমারির সামনে বসে সময় নষ্ট করি আমরা সবাই৷ অনেক ভেবেচিন্তে একটি কুর্তি আপনি বাছলেন৷ কিন্তু ভাবুন তো, অফিস থেকে বাড়ির কাজ সারাবছর হয় জিনস আর নয় তো কুর্তিই তো ভরসা আপনার৷ তাহলে, বিয়েবাড়িতে ওই একই সাজে গেলে কি আর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারবেন? তাই কুর্তি পরলেও, সাজ চাই একেবারে অন্যরকম৷ কুর্তি বাছুন সিল্ক জাতীয়৷ হালফ্যাশনের পালাজোর সঙ্গে তা পরে ফেলুন৷ কুর্তি যতই হালকা হোক তার সঙ্গে মানানসই গয়নাগাটিতে হয়ে উঠুন অনন্যা৷
[বিয়ের সাজ মাটি করতে না চাইলে লেহেঙ্গা কেনার আগে এগুলি খেয়াল রাখুন]

সাবেকি সাজে আপনি কি ক্লান্ত? এবার একটু অন্যরকম সাজে হয়ে উঠতে চান অনন্যা? তবে চোখ বন্ধ করে ভরসা রাখুন ওয়ান-পিসের উপর৷ ফ্যাশনের দুনিয়ায় এটিই এখন ট্রেন্ড৷ সঙ্গে পায়ে থাক হাই-হিলের জুতো এবং মানানসই কানের দুল৷
[ওয়্যাক্সিং নাকি শেভিং? ত্বকের জন্য কোনটা ভাল?]
বিয়েবাড়ির সাজ আবার শাড়ি ছাড়া ভাবতে পারেননা অনেকেই৷ ভাবুন তো, একঘেয়ে শাড়িকেই যদি দেওয়া যায় নয়া লুক৷ তাহলে, মন্দ হবে? তাই শাড়ির সঙ্গে সেই একইরকম ব্লাউজের কথা ভুলে যান৷ বরং কুর্তি কিংবা কোনও টপের সঙ্গে পরে ফেলুন শাড়ি৷ সঙ্গে মানানসই গয়নাগাটি পরতে ভুলবেন না যেন! আর এভাবেই হয়ে উঠুন ভিড়ের মাঝেই অনন্যা৷

[এক কোয়া রসুনেই ধরে রাখুন যৌবন]
বিয়েবাড়িতে সেজে ওঠার জন্য লেহেঙ্গাকে বেছে নেন অনেকেই৷ সাবেকি সাজ ছেড়ে একটু অন্যরকম হয়ে ওঠার জন্য শার্টের সঙ্গে পরতে পারেন লেহেঙ্গা৷ একপাশে ঝুলিয়ে নিন ওড়না৷ দেখবেন এই সাজেই হয়তো আপনি কেড়ে নিতে পারেন শত পুরুষের মন৷

উজ্জ্বল রঙের যেকোনও সালোয়ারকেও বেছে নিতে পারেন৷ হার কিংবা কানের দুল সবেতেই থাক সোনালি রঙের ছোঁয়া৷ মানানসই জুতো পরতেও ভুলবেন না যেন!
সর্বশেষ খবর
-
ওঁদের জন্যই দিল্লির হোটেলে বাড়েনি মৃতের সংখ্যা! আগুনবন্দি অসহায়দের বাঁচিয়ে ‘হিরো’ আফজল-ওয়াসিমরা
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?