সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই শহর আপনার প্রথম সবকিছু জানতেই পারে, তবে ভরা ফেব্রুয়ারিতে নতুন প্রেমের দায় সম্পূর্ণ আপনার। এক পলকে একটু দেখার সময় পেরিয়ে গিয়েছে। এখন প্রেমের ভরা কোটালের সময়। রতিসুখেই পরমানন্দ। চরম সুখ কীভাবে পাবেন? কোন খাবারে কিংবা কোন গন্ধে যৌন ক্ষমতা বাড়ে? ভারচুয়াল বিপ্লবের জগতে সেই খবর পেতে খুব একটা কষ্ট করতে হবে না। কী করবেন তা জানা যেমন জরুরি, আবার কী করবেন না তা জানাও প্রয়োজন। যেমন যৌনমিলনের আগে কিছু খাবার একেবারেই খাওয়া উচিত নয়। যেমন-
১) অনেকেই চিজ খেতে ভালবাসেন। নিজের সুরক্ষার কথা মাথায় রেখে খেতেও পারেন। তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু শারীরিক মিলনের আগে চিজ বেশি খাওয়া উচিত নয়। এতে পেটের সমস্যা হতে পারে। আর পেট শান্ত না থাকলে শরীরও সাড়া দেবে না।
২) ঝাল জাতীয় খাবার খেয়ে যৌন ক্ষমতা বেড়ে যায়। এমন দাবি অনেকেই করে। ঝাল খাওয়া ভাল হতেই পারে কিন্তু যৌনতার ঠিক আগে নয়। কারণ তাতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। মোক্ষম সময়ে বায়ুদূষণ এক্কেবারেই কাম্য নয়।
[আরও পড়ুন: বড্ড জ্বালাত প্রেমিকা, ঝক্কি এড়াতে যৌন পুতুলের সঙ্গেই বাগদান সারলেন যুবক]
৩) নতুন নতুন প্রেম। যৌনতার জন্য মুখিয়ে রয়েছে। সুযোগও হাতের মুঠোয়। এমন সময় আপনার মুখে গন্ধ বলে সে মুখ ফিরিয়ে নেবে, এমনটা নিশ্চয়ই চাইবেন না। তাই যৌনতার আগে কখনও কাঁচা পিঁয়াজ বা রসুন যুক্ত খাবার খাবেন না।
৪) অনেকেরই ধারণা পেটে একটু রঙিন পানীয় পড়লে কামের আগুন আরও বেড়ে যায়। তা কোনওভাবেই হয় না। বরং মদ শরীরে প্রবল আলস্য আনে। তাতে আরও যৌনতায় অনিহা জাগে। অনেকে আবার মাঝপথে ঘুমিয়েও পড়েন।
৫) যৌনতার আগে নুন জাতীয় খাবার এড়িয়ে যাওয়াই ভাল। বিশেষজ্ঞরা দাবি করছেন, শরীরে নুনের পরিমাণ বেড়ে গেলে সহজেই ক্লান্তি চলে আসে। ফলে চরমসুখের স্তরে পৌঁছনো সম্ভব হয় না।
[আরও পড়ুন: সহ্য হল না ‘চরম সুখ’! সঙ্গমরত অবস্থাতেই যুবকের মৃত্যু, কারণ শুনে তাজ্জব নেটদুনিয়া]
সর্বশেষ খবর
-
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়! শীতলকুচিতে গ্রেপ্তার বিজেপি নেতা
-
আবহাওয়াই ভিলেন! দিল্লিতে বিপজ্জনক হারে বাড়ছে শ্বাসযন্ত্রের সংক্রমণ, সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১,৩৪৯
-
আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হল রেকর্ড দামে
-
তিন বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি, শুরু টিকিট বিক্রি, কত টাকা দাম?
-
নিয়ম না মেনেই স্কুল চত্বরে হানা! ‘ককরোচ’দের বিরুদ্ধে রুখে দাঁড়াল রাজস্থানের গ্রামবাসীরা