সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুগ্গা দুগ্গা বলে সপ্তমীও প্রায় কেটে গেল। এখনও অষ্টমী, নবমী, দশমী বাকি। হাতের এই সময়টা বিফলে যেতে দেবেন না। বেরিয়ে পড়ুন নতুন প্রেমের সন্ধানে। আর প্রেমের সম্ভাবনা যে সম্পর্কে রয়েছে, তা আরও পোক্ত করে তুলুন। ভাললাগার মানুষটাকে বুঝিয়ে দিন ভালবাসার গুরুত্ব। আর তা করতে গিয়ে কয়েকটি বিষয় খেয়াল রাখবেন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুজোর (Durga Puja 2022) এই সময়েই প্রেমের ফুল সুন্দরভাবে বিকশিত হতে পারে যদি একটু চেষ্টা থাকে। কীভাবে?
অল্পেতে বিরক্ত হবেন না। বিরক্ত হলেও তা প্রকাশ করবেন না। এই সময় শহরের রাস্তায় যানজট খুবই স্বাভাবিক একটি বিষয়। তাই সঙ্গী যদি সময়মতো আসতে না পারেন তাহলে বিরক্তি প্রকাশ করবেন না।
ভিড়ে ঠাকুর দেখতে গেলেও নজর সঙ্গীর দিকেই রাখবেন। তাঁর সুবিধা-অসুবিধার খেয়াল আপনাকেই রাখতে হবে। ভিড়ের মধ্যে হাতটি আলতো করে ধরে নেবেন। আপনি যে তাঁর কতটা কেয়ার করেন, তা এই টুকরো টুকরো জিনিসেই বুঝিয়ে দেবেন।
[আরও পড়ুন: উৎসবের মরশুমে ‘ডেস্টিনেশন’ পাহাড়, রইল একগুচ্ছ অফবিট পর্যটন কেন্দ্রের ঠিকানা ]
পুজোয় পেটপুজো মাস্ট। কোন খাবার খাবেন, তা ঠিক করার আগে সঙ্গীর পছন্দ জেনে নিন। তিনি কী খেতে চান? তা জানা খুবই প্রয়োজন। আবার খাবারের মূল্য দেওয়ারও চেষ্টা করবেন। প্রয়োজনে ভাগাভাগি করে নেবেন। এতে বোঝাতে পারবেন, আপনার জীবনে তাঁর সমান অধিকার।

উৎসবের মেজাজে উপহার পেতে অনেকেরই ভাল লাগে। হ্যাঁ, খুব দামি কিছু যে দিতে হবে এমন কোনও কথা নেই। কিন্তু রাস্তার পাশ থেকে একটি গোলাপ ফুল কিনে এনেও পছন্দের মানুষকে সারপ্রাইজ দিতে পারেন।
শারদীয়ার এই মরশুমে নতুন প্রেম শিউলি ফুলের মতো সুবাস ছড়িয়ে দেয় জীবনে। ভবিষ্যতের কথা ভবিষতের জন্য রেখে বর্তমানকে সুন্দর করে সাজিয়ে তুলুন।
[আরও পড়ুন: অফিসের পর প্যান্ডেল হপিং? কম সময়ে ক্লান্তি কাটিয়ে কীভাবে হয়ে উঠবেন মোহময়ী?]
সর্বশেষ খবর
-
বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’, সুকান্তকে নিশানা করে শোকজ গঙ্গারামপুরের বিধায়ক
-
বারাসত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ‘জঙ্গিপনা’, পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের
-
সুযোগ পেয়েও এশিয়াডে খেলতে পারবেন না ভারতের সব অ্যাথলিট-সাপোর্ট স্টাফ! জাপানের সিদ্ধান্তে প্রশ্ন
-
বাস পিছু প্রতিদিন ৩০০ টাকা তোলাবাজি ‘বিএমএসের’, ‘কাউকে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর মন্ত্রীর
-
রংপুরে খুন হিন্দু পরিবারের ৪ সদস্য, বাংলাদেশে ছয় মাসে ১৮ ‘মাস কিলিং’, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা