‘দেহ পট সনে নট সকলই হারায়।’ বয়স বাড়লে শরীর হারায় সমতা। সামান্য কাজও তখন হয়ে ওঠে কঠিন চ্যালেঞ্জের। যার মধ্যে রয়েছে শৌচকর্মও। শরীরকে বর্জ্যমুক্ত করতে চাওয়াটাও যেন হয়ে ওঠে শক্ত একটা কাজ। ফলে নিতে হয় অন্যের সাহায্য। তবে তাতে মিশে থাকে অস্বস্তিও। এবার এই কাজে সাহায্য মিলবে রোবটের! সম্প্রতি চিনা প্রযুক্তি সংস্থা নিয়ে এসেছে এক স্বয়ংক্রিয় যন্ত্র-শৌচাগার, যা বয়স্কদের কাছে হয়ে উঠতে পারে পরম বন্ধু!
কীভাবে কাজ করবে এই যন্ত্র? ব্যবহারকারীরা ভয়েস কমান্ড বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে যন্ত্রটিকে কাছে ডাকতে পারবেন। রোবটটি লিডার, লেজার ও আল্ট্রাসনিক সেন্সর-সহ বিভিন্ন সেন্সর ব্যবহার করে বাড়ির ভেতরে চলাচল করবে। এই যন্ত্রের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বর্জ্য ব্যবস্থাপনা। ব্যবহারের পর বর্জ্যটি বাড়ির স্থায়ী শৌচাগারে স্থানান্তরিতও করে দেবে রোবট শৌচাগারটিই। পাশাপাশি স্বাস্থ্যকর দিকটি বজায় রাখতে শৌচকর্ম শেষে নিজেকে পরিষ্কারও করে নেবে রোবট। উষ্ণ জলে নিজেই নিজেকে সাফসুতরো করে নেবে সে। পাশাপাশি এই যন্ত্রে থাকবে দুর্গন্ধ দূরীকরণ বন্দোবস্তও।
আরও পড়ুন:
সম্প্রতি সাংহাইতে প্রবীণদের সেবা-যত্ন বিষয়ক একটি প্রদর্শনীতে রোবোটিক টয়লেটটি উপস্থাপন করা হয়েছে। চলাচলে সহায়তার পাশাপাশি স্বয়ংক্রিয় পরিচ্ছন্নতা বা স্বাস্থ্যবিধি রক্ষার সুবিধা থাকায় যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। বয়স, শারীরিক অক্ষমতা বা অসুস্থতার কারণে সাধারণ বাথরুম পর্যন্ত যেতে বা তা ব্যবহার করতে সমস্যায় পড়েন, তাঁদের কাছে এই শৌচাগার অত্যন্ত প্রিয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু কত মূল্য পড়তে পারে এই অত্যাধুনিক যন্ত্রের? এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৪ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় ৩.৭ লক্ষ টাকা। তবে কবে এই যন্ত্র চিন থেকে ভারতেও লভ্য হবে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার