Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Moscow Black Rain

ভাবতেও পারেনি রাশিয়া, ইউক্রেনের আঘাতে মস্কোয় কালো বৃষ্টি! আতঙ্ক শহরজুড়ে

জেলেনস্কির হুঁশিয়ারি, যদি ইউক্রেন জ্বলে, মস্কোও পুড়বে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৫:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৫:৩৯

options
link
ভাবতেও পারেনি রাশিয়া, ইউক্রেনের আঘাতে মস্কোয় কালো বৃষ্টি! আতঙ্ক শহরজুড়ে zoom
প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

মস্কোর আকাশজুড়ে কালো ঘন মেঘ, ক্রমে নামল কালো বৃষ্টি! আতঙ্কিত শহরবাসী। বৃহস্পতিবারই রাশিয়ার রাজধানীর তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। আর তারই ফলশ্রুতি, শহরের একাংশে কালো বৃষ্টি! বাতাসে ভাসছে তৈলাক্ত, কৃষ্ণকণা। যদিও স্থানীয় প্রশাসনের প্রাথমিক দাবি ছিল, ‘কালো বৃষ্টি’র ব্যাপারটা গুজব। তবে তারা যতই বিষয়টা উড়িয়ে দিক, পরবর্তী সময়ে প্রশাসনের তরফেই সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ইতিমধ্যেই নানা ভিডিও ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কীভাবে আগুন ও কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহে তেল শোধনাগারে এটা দ্বিতীয় হামলা। এটা ইউক্রেনের নতুন রণনীতির অংশ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আর এরপরই দেখা যায়, বৃষ্টি নামতে। ভাইরাল হওয়া নানা ভিডিওয় ফুটে উঠেছে কীভাবে পথঘাট ভরে থাকছে কালো তৈল অবশেষে। কোনও কোনও ভিডিওয় স্থানীয় বাসিন্দারা হাতে সেই তরল তুলে দেখিয়েছেন, কতটা থকথকে তৈলাক্ত তরল পড়ে রয়েছে পথে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সমস্ত বাসিন্দাকে ঘরের জানলা ও দরজা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে মস্কোজুড়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন অঞ্চলে ৫৫৫টি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস করেছে। এর মধ্যে প্রায় ২০০টি ড্রোনকে রাশিয়ার রাজধানীর দিকে অগ্রসর হওয়ার সময় প্রতিহত করা হয়েছে। তবে সেই সঙ্গেই মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন মেনে নিয়েছেন, বেশ কয়েকটি ড্রোন মস্কোর এক তেল শোধনাগারে আঘাত করেছে। একটি শপিং সেন্টারও সামান্য ক্ষতির সম্মুখীন হয়েছে।

প্রসঙ্গত, এহেন যুদ্ধের মধ্যেই জি-৭ সম্মেলনে যোগ দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে অন্য রাষ্ট্রনেতাদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহ্গেও তাঁর কথা হয়েছে। যুদ্ধে ইতি টানার প্রসঙ্গে কথা হললেও পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কির হুঁশিয়ারি, যদি ইউক্রেন জ্বলে, মস্কোও পুড়বে! বলে রাখা ভালো, রাশিয়া যখন ইউক্রেনে হামলা করেছিল, তখন তাদের ধারণা ছিল যুদ্ধে জয় স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু প্রাথমিক আঘাত সামলে কিয়েভের প্রত্যাঘাতে বেসামাল হয়ে পড়ে মস্কোও। আর সেই প্রত্যাঘাতের সাম্প্রতিক নিদর্শন শুক্রবারের কালো বৃষ্টি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.