সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও মুহূর্তে ৪,৪০০ কোটি ডলারের চুক্তিতে ইতি টানতে পারেন এলন মাস্ক। টুইটারকে এবার রীতিমতো হুমকির সুরেই জানিয়ে দিলেন সে কথা। তাঁর সাফ কথা, শর্তপূরণ না হলে তিনি টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবেন।
এই মাইক্রো ব্লগিং সাইটে কত পরিমাণ ভুয়ো অ্যাকাউন্ট ও স্প্যাম রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য চেয়েছিলেন মাস্ক (Elon Musk)। আজ, সোমবার টুইটারকে একটি চিঠি লিখে তিনি জানিয়ে দেন, সেই পূর্ণাঙ্গ তথ্য না পেলে এই সোশ্যাল প্ল্যাটফর্মটি কিনবেন না তিনি। চিঠিতে আরও বলা হয়েছে, টুইটার যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা রাখেনি। যা নিয়মভঙ্গের শামিল। তাই যে কোনও মুহূর্তে এই চুক্তি ভেস্তে দেওয়ার সমস্ত অধিকার রয়েছে মাস্কের। তবে টুইটারকে আরও খানিকটা সময় দিতে চান টেসলার কর্ণধার। তাই আপাতত এই চুক্তিকে স্থগিত রেখেছেন তিনি। প্রয়োজনীয় তথ্য না পেলে চুক্তি থেকে সরে দাঁড়াবেন।
[আরও পড়ুন: চাপের মুখে নতিস্বীকার, অশালীন বিজ্ঞাপন বিতর্কে অবশেষে ক্ষমা চাইল সংস্থা]
আসলে টুইটারের স্বচ্ছতা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন এলন মাস্ক। চুক্তি পাকা হওয়ার আগেই প্রতিশ্রুতি পালন করতে পারছে না তারা। পরবর্তীতে তাই আরও নানা সমস্যা দেখা দিতে পারে। এই আশঙ্কা থেকেই আপাতত স্থগিত রাখা চুক্তির সিদ্ধান্ত।
উল্লেখ্য, ভুয়ো অ্যাকাউন্ট এবং স্প্যাম সংক্রান্ত তথ্য লিখিতভাবে না পাওয়া পর্যন্ত টুইটার (Twitter) চুক্তিতে কোনও অগ্রগতি হবে না। মাইক্রো ব্লগিং সাইট কেনার ব্যাপারে কার্যত ইউ-টার্ন নিয়ে আগেই এ কথা জানিয়েছিলেন মার্কিন ধনকুবের মাস্ক। টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে (Parag Agrawal) মাস্ক এও বলেছিলেন, টুইটারে ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা ঠিক কত, সেটা লিখিতভাবে জানাতে হবে। এবং সেইমতো নতুন করে চুক্তি করতে হবে। নাহলে তিনি টুইটার কিনবেন না। এবার এ নিয়ে চিঠি দিয়ে মাস্ক বুঝিয়ে দিলেন, তিনি বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না।
[আরও পড়ুন: ভারতীয় নোটে বদল আনা হচ্ছে না, ছবি নিয়ে জল্পনা উড়িয়ে জানাল RBI]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা