সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোকানের সামনে দীর্ঘ লাইন এড়াতে মদের হোম ডেলিভারির অনুমতি দিল রাজ্য। অর্ডার নেওয়ার জন্য স্টেট বেভারেজ কর্পোরেশন (বেভকো) বুধবার একটি ওয়েবসাইট লঞ্চ করেছে। সেখানে ২১ বছরের ঊর্ধ্বে যে কেউ অর্ডার দিতে পারবেন।
excise.wb.gov.in ওয়েবসাইটে ক্রেতারা নির্দিষ্ট পদ্ধতি মেনে অর্ডার দিতে পারবেন। ক্রেতাকে নিজের ঠিকানা, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। নাম রেজিস্ট্রেশন করার পর ক্রেতারা ওয়েবসাইটে উল্লিখিত স্টোরে মদ অর্ডার দিতে পারবেন। পশ্চিমবঙ্গ অন, অফ, সিএস ও হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক সুস্মিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, “প্রথম দু’দিনে রাজ্যে মদ বিক্রি হয়েছে ১০০ কোটি টাকারও বেশি।”
[আরও পড়ুন: Meru Cabs-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল Flipkart, জরুরি পণ্য আরও দ্রুত পৌঁছবে গ্রাহকদের হাতে]
বুধবার বিক্রি হয়েছে ৩০ কোটি টাকার মদ। তিনি জানিয়েছেন, সোম ও মঙ্গলবার রাজ্যের ৭০ শতাংশ ‘অফ শপ’ খোলা ছিল। বুধবার তা কমে দাঁড়ায় ৫০ শতাংশে। মজুত মদ শেষ হয়ে যাওয়ার কারণে এই দোকানগুলি
বন্ধ থাকে।
[আরও পড়ুন: আরোগ্য সেতু অ্যাপ সম্পূর্ণ সুরক্ষিত, হ্যাকিংয়ের জল্পনা ওড়াল কেন্দ্র]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা