সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন গেমের মোহে এবার নৃশংস পদক্ষেপ নিল বছর এক যুবক৷ পাবজি খেলতে বাধা দেওয়ায় মাথা, হাত, পা কেটে বাবাকে খুন করল সে৷ রবিবার এই ভয়ংকর ঘটনার সাক্ষী থাকল কর্ণাটকের বেলাগাভি জেলা৷ যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷
[ আরও পড়ুন: কাশ্মীরের সেনা ক্যাম্পে হামলার ছক, সোপিয়ান দিয়ে অনুপ্রবেশের চেষ্টা লস্কর জঙ্গিদের]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম রঘুবীর কুম্বার৷ তারা বাবা শংকরাপ্পা কুম্বার কর্ণাকট পুলিশের প্রাক্তন আধিকারিক ছিলেন৷ কয়েক বছর আগেই চাকরি থেকে অবসর নিয়েছিলেন বছর ৬৫-র ওই ব্যক্তি৷ রাতদিন পাবজি গেমের মোহে বুঁদ হয়ে থাকত রঘুবীর৷ যা নিয়ে প্রায়শই বাড়ির লোকদের সঙ্গে তার বিরোধ লেগে থাকত৷ পুলিশ জানিয়েছে, রবিবার রাতে বাবা-ছেলের বিরোধ চরমে ওঠে৷ কাজকর্ম ছেড়ে পাবজির খেলার জন্য ছেলে রঘুবীরের সঙ্গে প্রবল ঝামেলা হয় তার৷ রোষের মাথায় বাবা শংকরাপ্পার মাথায় কোদালের কোপ মারে রঘুবীর৷ মাটিতে লুটিয়ে পড়ে শংকরাপ্পা৷ কিন্তু তারপর আরও নৃশংস ভাবে বাবার মাথা, হাত-পা কেটে ফেলে অভিযুক্ত যুবক৷
[ আরও পড়ুন: লুঙ্গি পরে ট্রাক চালালেই ২ হাজার টাকা জরিমানা, নয়া ফরমান যোগী সরকারের ]
প্রতিবেশীরা জানিয়েছে, শংকরাপ্পার চিৎকারের আওয়াজ পেয়ে তারা বুঝতে পারেন কিছু বিপদ ঘটেছে৷ সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন তারা৷ ঘটনাস্থলে পুলিশ এসে দেখে বাবাকে খুন করে তার দেহ টুকরো টুকরো করেছে রঘুবীর৷ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে৷ পুলিশ জানিয়েছে, জেরায় দোষের কথা স্বীকার করেছে অভিযুক্ত৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ