সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেটিএমে পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাশ টেনেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর এই নির্দেশিকার পরই ব্যবসায়ীদের সতর্ক করল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। পেটিএম ছেড়ে অন্য অনলাইন পেমেন্ট অপশন বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাদের তরফে।
রবিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে CAIT-র তরফে জানানো হয়েছে, পেটিএমের উপর বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তাই CAIT-র সুপারিশ, নিজেদের অর্থ সুরক্ষিত রাখতে এবং নির্ভয় ও নির্ঝঞ্ঝাটে লেনদেনের জন্য ইউজাররা যেন অন্য পেমেন্ট প্ল্য়াটফর্ম বেছে নেন। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে পাইকারি বিক্রেতা, হকাররা পেটিএমের মাধ্যমে লেনদেন করে থাকেন। কিন্তু খোদ রিজার্ভ ব্যাঙ্ক যখন পেটিএমের বিরুদ্ধে পদক্ষেপ করেছে, তখন সতর্ক থাকাই উচিত। নিজের অর্থ নিরাপদ রাখতে এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ানোর পরামর্শই দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।
[আরও পড়ুন: ‘ওরা বিজেপিতে যোগ দিতে বলছে, আমি বলেছি…’, বিস্ফোরক কেজরিওয়াল]
প্রসঙ্গত, আরবিআইয়ের (Reserve Bank of India) তরফে জানানো হয়, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত পরিষেবা বন্ধ করা হচ্ছে। কারণ লাগাতার নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তৃতীয় সংস্থার অডিটেও উঠে এসেছে বেশ কিছু অসঙ্গতি। তার জেরে গত বছরও জরিমানার মুখে পড়েছিল পেটিএম। এবার সরাসরি শাস্তি পেল আর্থিক লেনদেনের অ্যাপটি।
পেটিএমের বিরুদ্ধে চিনের কাছে গ্রাহকদের তথ্য পাচারের অভিযোগ উঠেছিল। একটি চিনা সংস্থা পরোক্ষভাবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে যুক্ত। আর সেই কারণেই ভারতীয় গ্রাহকদের তথ্য নাকি পাচার করা হচ্ছে সে দেশে। যা রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইনের বিরুদ্ধে। যার পরই ২৯ ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয়। তবে ইতিমধ্যেই যাঁরা পেটিএম ব্যবহার করেন, তাঁদের টাকা তুলে নিতে সমস্যা হবে না বলেই খবর।
[আরও পড়ুন: তুমি শুধু আমারই! স্ত্রীর দ্বিতীয় বিয়ে রুখতে আসরেই ‘তাণ্ডব’ স্বামীর]
সর্বশেষ খবর
-
শ্রেয়স-স্মৃতিদের জন্য পাঁচতারা হোটেল নয়! এশিয়াড নিয়ে খারিজ বোর্ডের বাড়তি সুবিধার আবেদন
-
আগস্টেই ৮৯ শিশুর মৃত্যু! তদন্ত কমিটির রিপোর্টের পরেই মালদহ মেডিক্যাল কলেজের সুপারকে সরাল স্বাস্থ্যদপ্তর
-
চৈতন্য মহাপ্রভুর প্রেমবাণী সুদূর পাশ্চাত্যে, শ্রীল প্রভুপাদের হাত ধরে গোটা বিশ্বে আজ কৃষ্ণভক্তির প্লাবন
-
লাহুলে রাজমার ৪ হাজার জার্মপ্লাজম নিয়ে গবেষণা, উন্নত জাত তৈরির উদ্যোগ
-
প্যান্ডেলের বাঁশেও ডেঙ্গুর লার্ভা! পুজো কমিটিগুলিকে ‘সাবধান’ করল জেলা স্বাস্থ্য দপ্তর