সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন সকলেরই প্রায় মুঠোবন্দি স্মার্টফোন৷ ইন্টারনেট তো তাতে রয়েছেই৷ স্মার্টফোন আর ইন্টারনেটের যুগলবন্দি মানে হোয়াটসঅ্যাপ করেন না এমন মানুষ প্রায় নেই বললেই চলে৷ নেটদুনিয়ার দৌলতে জেনওয়াই এখন সামনাসামনি বসে আড্ডা দেওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছে৷ তাই এখন তারা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করেই গল্পগুজবে ব্যস্ত থাকে৷ কোথাও বেড়াতে যাওয়ার বা সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা তৈরির জন্যও মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ৷ সেই গ্রুপে মনের মতো সঙ্গীদের অ্যাড করে নিলেই কেল্লাফতে৷ মিনিট কয়েক কথোপকথনেই তৈরি হয়ে যাচ্ছে পরিকল্পনা৷ এ তো নয় গেল পরিচিত কাছের মানুষদের কথা৷ আবার কখনও অপরিচিতদের ভিড়ে ঠাসা হোয়াটসঅ্যাপ গ্রুপেও অ্যাড করে নেওয়া হয় আপনার নম্বর৷ বিরক্ত হলে পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরোতে হয় আপনাকে৷ এই সমস্যায় নিশ্চয় পড়েছেন? আপনার কথা মাথায় রেখে বেশ কয়েকটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷
হোয়াটসঅ্যাপে আসতে পারে ‘গ্রুপ ইনভিটেশন’ ফিচার৷ এই ফিচার চালু হয়ে গেলে কোনও গ্রুপে অ্যাড করার জন্য আপনার কাছে একটি নোটিফিকেশন যাবে৷ ওই নোটিফিকেশনের মাধ্যমে গ্রুপে অ্যাড করার অনুমতি দিতে পারবেন আপনি৷ নইলে কোনও গ্রুপেই অ্যাড করা যাবে না হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে৷
[OMG! এবার ফোল্ড করা যাবে আপনার স্মার্টফোনও]
এছাড়াও হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘অ্যাডভান্সড সার্চ’ অপশন৷ এই ফিচারের মাধ্যমে খুব সহজেই ছবি, ভিডিও, অডিও-সহ অন্যান্য যেকোনও মেসেজ খুঁজে পাবেন ব্যবহারকারী৷
রাতে অন্ধকার ঘরে বিছানায় শুয়ে কি আপনার হোয়াটসঅ্যাপ করার অভ্যাস রয়েছে? উত্তর যদি হ্যাঁ হয় তবে আপনার কথা মাথায় রেখে ‘ডার্ক মোড’ ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ৷ এই ফিচারের মাধ্যমে অনায়াসেই মোবাইল স্ক্রিনের উজ্জ্বলতা কমাতে পারবেন আপনি৷ অন্ধকার ঘরে তীব্র আলোয় চোখের সমস্যা হওয়ার আর কোনও প্রশ্নই থাকবে না৷
[ফেসবুক খুললেই চলছে বিতর্কের ঝড়, মোকাবিলায় কী বলছেন সেলেবরা?]
হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সময়ই নানা ছবি, ভিডিও পান ব্যবহারকারীরা৷ কিন্তু এখন গ্রুপে ভাইরাল হওয়া ওই মেসেজ প্রথমে কে পাঠিয়েছিলেন, তা জানা যায় না৷ কিন্তু হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘শো ইন চ্যাট’ ফিচার৷ এই অপশনের মাধ্যমে এবার থেকে অনায়াসেই আপনি জানতে পারবেন কে প্রথম এই ছবি, ভিডিও গ্রুপে পাঠিয়েছিলেন৷
সর্বশেষ খবর
-
২০১১ সালের পর প্রথম! ২১ জুলাই সভামঞ্চে গরহাজির নেতাইয়ের শহিদ পরিবারগুলি
-
বিক্ষোভকারীরা লাঠি খাচ্ছেন, ‘আরশোলা’ মুখপাত্র খাচ্ছেন বার্গার! ভাইরাল ভিডিওয় মুখ পুড়ল ‘ককরোচে’র
-
‘দেশের তরুণরা অমর’, ‘ককরোচ’দের সমর্থনে বড় পদক্ষেপ হানি সিংয়ের, শো বাতিল আরমান মালিকের
-
লাইভে ‘খুনি’ বলে তোপ, মদনকে ১০ কোটির আইনি নোটিস অভিষেকের
-
১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই ব্রেকআপ! মেয়ের মুখও দেখতে নারাজ বিশ্বকাপ মাতানো তারকা