করোনা কালে (Corona Pandemic) এ দেশে ডিজিটাল নির্ভরতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। অনলাইন লেনদেনের জন্য গুগল পে, ফোন পে কিংবা পেটিএম-এর মতো ই-ওয়ালেটগুলি ব্যবহার করে থাকেন ইউজাররা। প্রতিযোগিতার বাজারে গ্রাহক ধরে রাখতে এই অ্যাপগুলিও নানা অফার দিয়ে থাকে। এই দৌড়ে পিছিয়ে নেই হোয়াটসঅ্যাপও (WhatsApp)। ফেসবুকের অন্তর্ভুক্ত এই অ্যাপ এবার লেনদেনে মোটা অঙ্কের ক্যাশব্যাকের কথা ঘোষণা করল। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এর মাধ্যমে কোনও ইউজার পেমেন্ট করলে তাঁর পরবর্তী পেমেন্টের সময় দফায় দফায় মোট ১০৫ টাকা পর্যন্ত ফেরত পাবেন।
[আরও পড়ুন: অশান্তি রুখতে উলুবেড়িয়ায় জারি ১৪৪ ধারা, অগ্নিদগ্ধ বিজেপি কার্যালয় পরিদর্শনে দিলীপ]
বিষয়টা আরও বিস্তারিত ভাবে বলা যাক। হোয়াটসঅ্যাপ পে-র মাধ্যমে একবার পেমেন্ট করলে পরের তিনটি পেমেন্টে ৩৫ টাকা করে ক্যাশব্যাক পাবেন। মজার বিষয় হল, আপনি কত টাকা পেমেন্ট করেছেন, তা এখানে গৌণ। অর্থাৎ ১ টাকা পেমেন্ট করলেও ৩৫ টাকা ফেরত পেরে পারেন। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, এই আকর্ষণীয় অফারটি সীমিত এবং বাছাই করা ইউজাররাই অফারটি পাবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ক্যাশব্যাক অফারটি পাবেন।
হোয়াটসঅ্যাপ মারফৎ পেমেন্টের ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকা জরুরি। চ্যাট বক্স থেকে পেমেন্ট অপশনের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। পেমেন্ট হয়ে গেলেই ৩৫ টাকা সরাসরি ঢুকে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে আর দেরি কেন, নিজেই ট্রাই করে দেখুন, বাছাই করা ইউজারদের তালিকায় আপনিও আছেন কি না।
[আরও পড়ুন: জেলে রাত কাটিয়ে গালাগাল ভুললেন রোদ্দুর রায়! পুলিশকে শেখাচ্ছেন ‘মোক্সাবাদ’]
সর্বশেষ খবর
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
-
আসল কে, এখনও বলেনি কমিশন! নন্দীগ্রামে ভোট ঘোষণা হতেই ‘প্রতীক’ সংঘাতে ২ তৃণমূল