Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Malda Mango

এক ক্লিকেই কেল্লাফতে! এবার বিশ্বের যে কোনও প্রান্তে বসে স্বাদ পাবেন মালদহের আমের

কীভাবে অর্ডার করবেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৩:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৩:০২

options
link
এক ক্লিকেই কেল্লাফতে! এবার বিশ্বের যে কোনও প্রান্তে বসে স্বাদ পাবেন মালদহের আমের zoom
এক ক্লিকেই কেল্লাফতে! এবার বিশ্বের যে কোনও প্রান্তে বসে স্বাদ পাবেন মালদহের আমের
Advertisement

বাঙালি মানেই খাদ্যরসিক। আর কথা হয় যদি আম নিয়ে, তা তো বাঙালির কাছে একটা আবেগ। আর তা যদি হয় মালদহের, তাহলে তো কথাই নেই। রাজ্যের বাসিন্দারা সে স্বাদ পেলেও দেশ বা বিদেশের বাঙালিরা তা বিশেষ পান না। এদিকে বাইরে রপ্তানি হলে ভাগ্য ফেরে মালিকদেরও। তাই বিশ্ববাজারে মালদহের আমকে (Malda Mango) তুলে ধরতে রপ্তানির পাশাপাশি অনলাইন পরিষেবা চালু করছে জেলা প্রশাসন।

জানা গিয়েছে, এবার আর পাঁচটা খাবারের মতো ঘরে বসেই অনলাইনে অর্ডার করলেই ঠিকানায় পৌঁছে যাবে মালদহের সুস্বাদু ফজলি, হিমসাগর, আম্রপালি, মল্লিকা কিংবা গোপালভোগ। শুধু তা-ই নয়, দেশ-বিদেশে দেশীয় পণ্য রপ্তানির সঙ্গে যুক্ত, জেলা ও রাজ্যের ব্যবসায়ীদের তথ্যও তুলে ধরা হচ্ছে ওয়েবসাইটে। চাইলে তাদের থেকেও আম কিনতে পারবেন যে কেউ। মঙ্গলবার এই পরিষেবার সূচনা করেন মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর। তিনি জানান, দেশ-বিদেশের বাজারে মালদহের আমকে জনপ্রিয় করে তুলতে আমচাষি, আম ব্যবসায়ী, আম রপ্তানিকারকদের এক ছাতার তলায় আনতে ‘আমার মালদা’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

Advertisement

এদিন জেলাশাসক বলেন, আমের আধুনিক বিপণন কৌশলের উপর জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে আম কেন্দ্রিক ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যাতে আম অনলাইন বিক্রি করা যায়। রপ্তানির ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন ও সংরক্ষণ ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই প্ল্যাটফর্মটি চালু হলে গেলে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমপ্রেমীদের মুখে যে হাসি ফুটবে, তা বলার অপেক্ষা রাখে না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.