Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Krishnanagar

নিজের অফিসেই ডিম খেলেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস! উদ্ধার ত্রাণসামগ্রীও

স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীর কৃষ্ণনগরের বাড়ি সামনে একটি গাড়িতে সরকারি ত্রিপল তোলা হচ্ছিল। সেই বিষয়টি নজরে আসতেই অনেকে সন্দেহ করেন। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা বাড়ির সামনে জড়ো হন। স্থানীয়দের অভিযোগ, শুধু ত্রিপল নয়, কম্বল, সাদা থান-কাপড়-সহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী পাওয়া গিয়েছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২০:৫৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২০:৫৩

options
link
নিজের অফিসেই ডিম খেলেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস! উদ্ধার ত্রাণসামগ্রীও zoom
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ির সামনে ভিড় উত্তেজিত জনতার। নিজস্ব চিত্র।

এবার জনরোষের শিকার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।  নিজের অফিসেই হামলার মুখে পড়েন তিনি। ডিম ছোড়েন উত্তেজিত জনতা। ঘটনার সূত্রপাত্র তাঁর কৃষ্ণনগরের বাড়িতে ত্রাণসামগ্রী উদ্ধার ঘিরে। উজ্জ্বলকে থানায় নিয়ে যাওয়ার সময় ওঠে ‘চোর চোর’, স্লোগানও। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি ত্রাণসামগ্রী তাঁর বাড়িতে মজুত ছিল। তবে উজ্জ্বল দাবি করছেন, ইদ উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে বিতরণের জন্যই ওই সামগ্রী আনা হয়েছিল। কিছু সামগ্রী বিতরণ করা হলেও, বাকিটা ছিল।

স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীর কৃষ্ণনগরের বাড়ি সামনে একটি গাড়িতে সরকারি ত্রিপল তোলা হচ্ছিল। সেই বিষয়টি নজরে আসতেই অনেকে সন্দেহ করেন। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা বাড়ির সামনে জড়ো হন। স্থানীয়দের অভিযোগ, শুধু ত্রিপল নয়, কম্বল, সাদা থান-কাপড়-সহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী পাওয়া গিয়েছে। বিক্ষুব্ধ জনতা প্রাক্তন মন্ত্রীর কাছে জানতে চান, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী কেন তাঁর বাড়িতে রাখা হয়েছে? তা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনার খবর পেয়ে তাঁর বাড়িতে আসে কোতয়ালি থানার পুলিশ। উজ্জ্বল বিশ্বাসকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী সরকারি না কি, ব্যক্তিগত? সরকারি হলে তা বাড়িতে রাখা হয়েছিল কেন? বিতরণ করা সম্ভব না হলেও কেন প্রশাসনকে খবর দেওয়া হয়নি কেন? গাড়ি করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? সব দিক খতিয়ে দেখা হচ্ছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.