সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন এক বিরল দৃশ্য৷ যত দূর চোখ রাখবেন শুধু বেগুনি আর বেগুনি৷ হাজারও ফুলের ভিড়ে আন্নামালাই পাহাড় বেগুনি উপত্যকার রূপ নিয়েছে৷ প্রায় এক যুগ পর এমন বিরল দৃশ্যের সাক্ষী কেরলের মুন্নারবাসী৷ ঈশ্বরের নিজের দেশই ভরে উঠেছে নীলকুরিঞ্জি ফুলের রঙের ছটায়৷ চোখে না দেখলে মনে হবে কোনও শিল্পীর তুলির ছোঁয়ায় রং ফুটেছে ক্যানভাসে৷ এমন শোভা চাক্ষুষ করতে ইতিমধ্যেই মুন্নারে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের বহু পর্যটক৷
[OMG! ছিল গাধা হয়ে গেল জেব্রা, আজব কীর্তি চিড়িয়াখানায়]

[চোখের সামনে বাঘ দেখতে চান? পাড়ি জমাতে পারেন এই সব অরণ্যে]
এখন বন্ধ থাকলেও, আগস্টেই খুলে যাবে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের দরজা৷ মুন্নার বেড়াতে যাওয়ার জন্য আদর্শ সময় আগস্ট৷ তাই সামনে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে, আপনিও পা বাড়াতে পারেন মুন্নারের পথে৷ অক্টোবর পর্যন্ত মুন্নারে থাকে নীলকুরিঞ্জি ফুলের মরশুম৷ পাহাড়ের উপর প্রায় ৩ হাজার হেক্টর জায়গা জুড়ে নীলকুরিঞ্জি ফুলের চাষ৷ ১২ বছর আগে ২০০৬ সালে এই ফুলের দেখা পেয়েছিলেন মুন্নারবাসী৷ ৩০ থেকে ৬০ সেন্টিমিটার লম্বা এই নীলকুরিঞ্জি গাছে মাত্র একবারই ফুল হয়৷ বীজ থেকে ফুল তুলতে প্রায় ১২ বছর সময় লাগে৷ নীলকুরিঞ্জি ফুলের ৪৫০ রকম প্রজাতি রয়েছে৷ তবে ভারতে ১৪৬ রকম ও কেরলে মাত্র ৪৩ রকম প্রজাতিরই ফুল দেখা পাওয়া যায়৷ ফুলের পাশাপাশি ন্যাশনাল পার্কে দেখা পাবেন নানা রকমের প্রজাপতি ও মৌমাছিরও৷ পার্কে ঢুকতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য লাগবে ১২০টাকা ও ছোটদের জন্য লাগবে মাত্র ৯০টাকা৷ ক্যামেরা নিয়ে পার্কে ঢোকার জন্য দিতে হবে আলাদা চার্জ৷
[পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গল, দেখা যাবে খালি চোখেও!]

[মেঘলা দিনে প্রকৃতির এই রূপ পরিবর্তনের সাক্ষী হয়েছেন?]
ছবি দেখেই মুন্নারের উদ্দেশে পাড়ি দিতে ইচ্ছা করছে তো? মনে হচ্ছে ইট-কাঠ-কংক্রিটের জগত ছেড়ে বেগুনি ফুলের বাহারে হারিয়ে যেতে? তাই আর দেরি না করে গুছিয়ে নিন ব্যাগপত্র৷ পা বাড়ান মুন্নারের আনামালাই পাহাড়ের দিকে৷ চলতি বছরই হারিয়ে যান ফুলের দেশে, নইলে কিন্তু আবার ১২ বছরের অপেক্ষা৷
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ