সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত দিন, ব্যস্ত সময়৷ ঘড়ি মেপেই চলে দিন, দিনের পর দিন ব্যস কেটে যায় এই ভাবতে ভাবতেই, কবে একটু ফুরসত মিলবে৷ কবে নিরুদ্দেশ হওয়া যাবে অজানা ঠিকানায়৷ ভাবতে ভাবতেই দিন কাবার৷ এদিকে দূরে কোথাও যে হারিয়ে যাবেন, ছুটি পাবেন কোথায়?
সপ্তাহশেষে হাতে গোনা ছুটির সংখ্যা মোটে এক বা দুই৷ তাই বা কম কী? কাছে-পিঠে তো হাওয়াবদল করে আসাই যায়৷ পাহাড়-সমুদ্র তো হামেশাই যান, কখনও জঙ্গলের মাদকতা অনুভব করেছেন কী? মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে সোঁদা মাটির গন্ধ নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে শাল-পিয়ালের দল৷ ভালকি মাচান৷ নামটা বোধহয় অনেকেই শোনেননি৷ কিন্তু, যারা গেছেন তাঁরা বুঁদ হয়ে ফিরেছেন জঙ্গলের নেশায়৷

কী দেখবেন –
- বেশিরভাগ পর্যটনস্থান প্রকৃতি সাজিয়ে রাখে তাঁর প্রেমিকের জন্য৷ কিন্তু, ভালকি মাচান গড়ে উঠেছে মানুষের হাতের ছোঁয়ায়৷
- এর বিশাল পার্ক পিকনিক প্রেমীদের কাছে আদর্শ স্থান৷
- যারা দু-এক দিন থাকতে ইচ্ছুক তাঁদের জন্য রয়েছে শাল-পিয়ালের নিবিড় হাতছানি৷ যার ছায়ার জঙ্গলবিহারে বের হতেন বর্ধমানের রাজারা৷
- স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগের তৈরি হয়েছে সুন্দর দিঘিগুলি৷ যাতে রয়েছে নৌকাবিহারের ব্যবস্থা৷
কীভাবে যাবেন –
- ট্রেনে করে গেলে মানকর রেল স্টেশনে নামতে হবে৷ তারপর সেখান থেকে রিকশা নিয়ে ভালকি মাচান৷
- কিন্তু সব ট্রেন মানকরে থামে না৷ তাই বর্ধমান নেমেও যাওয়া যায়৷ সেক্ষেত্রে গাড়ি ভাড়া করতে হবে৷
- আর যদি সড়ক পথে যান, তবে ২ নম্বর জাতীয় সড়ক ধরে দূর্গাপুরের রাস্তা ধরতে হবে গলসি পর্যন্ত৷ গলসি থেকে ডানদিকের রাস্তা ধরলে পৌঁছে যাবেন মানকর৷

কোথায় থাকবেন –
কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব মাত্র ৩ ঘণ্টা৷ তাই বেশিরভাগ মানুষই পিকনিক করতে যান৷ তবে, যারা দু-এক দিন কাটিয়ে আসতে চান, তাঁদের জন্য রয়েছে আউসগ্রাম পঞ্চায়েতের সাজানো অরণ্যসুন্দরী রিসর্ট৷ এছাড়াও যমুনাদিঘিতে রয়েছে রয়েছে রাজ্য মৎস উন্নয়ন নিগমের রিসর্ট৷ যেখানে থাকার সুবিধা তো রয়েছেই, সঙ্গে রয়েছে পুকুর থেকে ধরা মাছের আস্বাদ পাওয়ার সুযোগ৷
সর্বশেষ খবর
-
‘আত্মহত্যা’ই কি করেছেন আশিস? খতিয়ে দেখার বার্তা অগ্নিমিত্রার
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি