Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Sikkim

দেড় দশক পর ভারী তুষারপাত সান্দাকফু-লাচুংয়ে, সাক্ষী হতে ঘুরে আসুন আপনিও

দেখে নিন বরফে মোড়া পথঘাটের ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১৯:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১৯:৪৬

options
link
দেড় দশক পর ভারী তুষারপাত সান্দাকফু-লাচুংয়ে, সাক্ষী হতে ঘুরে আসুন আপনিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিনবঙ্গ থেকে বিদায় নিয়েছে শীত। ভোর ও রাত হাঁসফাঁস দশা না হলেও দুপুরে কার্যত নাভিশ্বাস উঠছে আমজনতার। তবে উত্তরের ছবিটা একেবারেই ভিন্ন। দার্জিলিংয়ে এখনও জবুথবু পর্যটকরা। রবিবারের পর সোমবারেও সিকিমের লাচুংয়ে তুষারপাতের সাক্ষী হলেন পর্যটকরা। সাদা বরফে মুড়ল চারপাশ। 

Advertisement

ভ্রমণ পিপাষু বাঙালীর কাছে বরাবরই পছন্দের ডেস্টিনেশন দার্জিলিং, সিকিম। তাতে যদি তুষারপাত দেখা যায়, তাহলে তো কোনও কথাই নেই। বর্তমানে যে পর্যটকরা উত্তরবঙ্গ ও সিকিমে রয়েছেন, তাঁদের এই মনবাসনা পূর্ণ করল প্রকৃতি। ফেব্রুয়ারির শেষেও সোমবার সকালে লাচুংয়ে তুষারপাতের সাক্ষী হলেন পর্যটকরা। পথঘাট, গাছপালা ঢাকল বরফের সাদা চাদরে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতেও বরফের পুরু আস্তরণ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: সমবায় নির্বাচনে তাজপুর-বৈষ্ণবচকে বিরাট জয় তৃণমূলের, এগরায় বাজিমাত রাম-বাম জোটের]

পর্যটকরা বলেন, “এই সময়ে তুষারপাত দেখতে পাব সেই আশা ছিল না। কিন্তু রবিবার আর সোমবার দু’দিনই তুষারপাত পেয়েছি। পাহাড় সফরের আনন্দ যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে।” বরফ নিয়েই খেলায় মেতেছেন পর্যটকরা।  লাচুংয়ের মতো পরিস্থিতি সান্দাকফুতেও। দার্জিলিংয়ে তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়নি ঠিকই। তবে ফেব্রুয়ারির শেষভাগে এসেও জবুথবু দশা। তাপমাত্রার পারদ নিম্নগামী।  যাঁরা এই মরশুমে পাহাড় যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাঁরা চটপট কেটে ফেলুন টিকিট, গুছিয়ে নিন ব্যাগ। ভাগ্য সহায় হলে হয়তো এ যাত্রাতেই সাক্ষী হয়ে যাবেন তুষারপাতের।  সূত্রের খবর, প্রায় দেড়দশক পর এত ভারী তুষারপাত হল সান্দকফু, লাচুংয়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.