Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
WhatsApp Web

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন? দুর্দান্ত ফিচার নিয়ে হাজির সংস্থা

বর্তমানে যাবতীয় অফিসিয়াল কাজেও ব্যবহৃত হয় এই অ্যাপ। ফলে বহু মানুষই এর ওয়েব ভার্সন ব্যবহার করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:৫৩

options
link
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন? দুর্দান্ত ফিচার নিয়ে হাজির সংস্থা zoom
ফাইল ছবি
Advertisement

এখন জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ। বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা তো রয়েইছে, তবে বর্তমানে যাবতীয় অফিসিয়াল কাজেও ব্যবহৃত হয় এই অ্যাপ। ফলে বহু মানুষই এর ওয়েব ভার্সন ব্যবহার করেন। যাঁরা দিনভর হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন তাঁদের জন্য রয়েছে দারুণ খবর। এবার আকর্ষণীয় এক ফিচার নিয়ে জুকারবার্গের হোয়াটসঅ্যাপ।

ব্যাপারটা ঠিক কী? এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনেও মিলবে অডিও ও ভিডিও কলের সুবিধা। ভাবছেন তো কীভাবে? ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ লগ ইন করুন প্রথমে। এরপর যাকে ভয়েস বা ভিডিও কল করতে চান, তার চ্যাটে যান। দেখবেন উপরে ডানদিকে মিলবে কল অপশন। তাতে ক্লিক করলেই ভয়েস ও ভিডিও কলের অপশন পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই ফিচার। ফলে সকলে এর সুবিধা পাচ্ছেন না। পরবর্তীতে সকলের জন্য চালু করা হবে এই ফিচার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনেও মিলবে অডিও ও ভিডিও কলের সুবিধা। ভাবছেন তো কীভাবে? ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ লগ ইন করুন প্রথমে। এরপর যাকে ভয়েস বা ভিডিও কল করতে চান, তার চ্যাটে যান। দেখবেন উপরে ডানদিকে মিলবে কল অপশন।

উল্লেখ্য, ব্যবহারকারীদের সব সময়ই নতুন নতুন ফিচার উপহার দেয় হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন সংস্থার এই জনপ্রিয় চ্যাটিং অ্যাপ সব সময়ই চেষ্টা করে নতুন নতুন আকর্ষণীয় চমক দিতে। কিছুদিন আগেই জানা গিয়েছিল, সেই তালিকায় যোগ হবে কভার ফটো ফিচার। ফেসবুক, লিঙ্কডইনের মতো এখানেও কভার ফটো ব্যবহার করা যাবে।  এতে ইউজাররা নিজেদের আরও ভালোভাবে প্রকাশ করতে এবং প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে বলেই ধারণা সংস্থার। এবার যুক্ত হল ওয়েব ভার্সনে কলিং ফিচার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.