সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নানের সময় শাওয়ারের নিচে মূত্র ত্যাগ করেন? তাহলে বেশ করেন৷ আমরা নয়, একথা বলছেন মার্কিন মুলুকের পরিবেশবিদরা৷ বহু বিচার-বিশ্লষণের পর এই সিদ্ধান্তে উপনিত হয়েছেন তাঁরা৷
সমীক্ষার পর তাঁদের দাবি, প্রতিদিন নাকি শুধুমাত্র ফ্লাশ করেই আমেরিকার শতকরা ২৭ ভাগ জল নষ্ট হয়ে যায়৷ শৌচাগারের কমোড যদি নতুন হয় তাহলে প্রতি ফ্লাশ-এ ১.৬ গ্যালন জল ব্যবহার হয়৷ আর পুরনো মডেলের কমোড ব্যবহার করলে, তাতে প্রতিবারের ফ্লাশে ৭ গ্যালন জল অপচয় হয়৷
একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ ২৪ ঘণ্টায় ৬ থেকে ৮ বার মূত্র ত্যাগ করেন৷ আটবারের হিসেবে প্রতিদিন একটি মানুষের জল অপচয়ের পরিমান দাঁড়ায় ৫৬ গ্যালন৷ এর মধ্যে একবার যদি বহমান এই ধারা শাওয়ারের জলের সঙ্গে বেরিয়ে যায় তাহলে লাভ বই ক্ষতি তো হবে না? তাই মার্কিন মুলুকের এই বিশেষজ্ঞরা স্নানের সময় মূত্রত্যাগ করা ব্যক্তিদের সাধুবাদই দিচ্ছেন৷
সর্বশেষ খবর
-
নামেই মেডিক্যাল কলেজ, এখনও ভুগছে রেফার রোগে
-
‘পড়াশোনা করে নম্বর বাড়াতে পারি, আন্দোলনে কেন যাব?’ মুখ খুললেন নিটে দ্বিতীয় স্থানাধিকারী
-
১৭ বছরের আগেই ‘মা’! স্বামীর বিরুদ্ধেই পকসো মামলা, বাল্যবিবাহ রুখতে আরও কড়া লালবাজার
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের