সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যের মতো ছোটবেলায় থেকেই মায়ের ন্যাওটা ছিলেন মায়াঙ্ক। গত বৃহস্পতিবার একটি দুর্ঘটনায় মারাত্মক জখম হন তাঁর মা দিশা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। কিন্তু, শনিবার সেখানে চিকিৎসাধীন থাকার সময় ব্রেন ডেথ ( brain-death) হয় তাঁর। এরপরই মাকে বাঁচিয়ে রাখার তাগিদে তাঁর অঙ্গদান করার সিদ্ধান্ত নিল ১০ বছরের মায়াঙ্ক। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জন্মের তিন বছরের মধ্যে বাবাকে হারিয়ে ছিল মায়াঙ্ক। তারপর থেকে মাকে কেন্দ্র করে জীবন আবর্তিত হচ্ছিল তার। ছোট ও বড় সবকিছুতে মা দিশাই ছিল তার পথপ্রদর্শক। কিন্তু, গত বৃহস্পতিবার আচমকা বদলে যায় ছোট্ট মায়াঙ্কের জীবনে। একটি দুর্ঘটনায় গুরুতর জখম হয় তার মা। এরপর তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। কিন্তু, শনিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। মায়ের স্মৃতি জীবন্ত থাকার তাগিদে তাঁর অঙ্গদান করার সিদ্ধান্ত নিল মায়াঙ্ক। পাশাপাশি কয়েকজনের জীবনও বাঁচাল।
[আরও পড়ুন: পা দিয়ে অনবদ্য ক্যারম খেলা, ভাইরাল বিশেষ ক্ষমতা সম্পন্ন যুবকের ভিডিও]
এপ্রসঙ্গে মায়াঙ্কের কাকা জগদীশ চাওয়ানি বলেন. মায়াঙ্কের বয়স খুবই কম। যখন এই বিষয়ে আমরা সবাই জিজ্ঞাসা করি তখন ও খুব সুন্দর একটা উত্তর দেয়। আমাদের বলে যদি পুড়িয়ে দাও তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু, যদি মায়ের অঙ্গ দান করে দেয় অন্য কারও মাধ্যমে মাকে অনুভব করতে পারব আমি। ওর এই উত্তর শুনে সবাই অঙ্গদানের সিদ্ধান্ত।
সর্বশেষ খবর
-
শুভেন্দুর ছেড়ে যাওয়া ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী কে? শুরু জল্পনা
-
নারীদের স্বনির্ভর করতে নতুন স্কিল ইনস্টিটিউট ‘অনন্যা’, মিলবে কর্মমুখী প্রশিক্ষণ
-
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা
-
প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?
-
উৎসবের আগে স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?