রাতের আঁধারে বাড়িতে ঢুকে চুরির ঘটনা তো হামেশাই ঘটে থাকে। তা নিয়ে থানা-পুলিশ, দৌড়োদৌড়ি আরও কত কী হয়! কিন্তু তাই বলে রসগোল্লা চুরি! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সেরকমটাই ঘটেছে এক বিয়ে বাড়িতে। প্রকাশ্যে কিশোরের পাত থেকে মিষ্টি তুলে মুখে পুড়েছেন এক যুবক। যা বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েছে খুদে। সোশাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।
ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই রসগোল্লা ‘চুরি’র ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, নিমন্ত্রণ বাড়ির খাওয়ার জায়গা। একাধিক টেবিল-চেয়ার পাতা। সেখানে খেতে বসেছেন সকলে। একে একে পাতে পড়েছে বিভিন্ন আইটেম। তালিকায় রয়েছে রসগোল্লাও। নিমন্ত্রিতদের মধ্যেই ছিল এক কিশোর। তার পাতেও সব খাবারের পাশাপাশি ছিল রসগোল্লা। আচমকা দেখা গেল, এক যুবক এলেন এবং কিশোরের থালা থেকে সাধের সেই মিষ্টি ছো মেরে নিয়ে গেলেন! ঠিক কী ঘটল বুঝতে কয়েক সেকেন্ড সময় নেয় খুদে। তারপরই রীতিমতো কান্নায় ভেঙে পড়ে সে কিশোর। সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই ভিডিও। খুদের কান্না চোখে দল এনেছে নেটিজেনদেরও।
আরও পড়ুন:
एक रसगुल्ले ने बच्चे को रुला दिया 😀 pic.twitter.com/MJDFfaXC9G
— MLA (@MLA_jnm5050) March 21, 2026
কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘ভাই, অন্যের পাত থেকে মিষ্টি তুলে নিও না, এটা ভীষণ কষ্টের।’ কেউ লিখেছেন, ‘বাচ্চাদের কাছে মিষ্টি কিন্তু শুধু খাওয়ার জিনিস না, এটা একটা আবেগ।’ কেউ আবার খুদের হতাশা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন।
সর্বশেষ খবর
-
ভুয়ো নথিতে বিদেশে ৫৫৫ কোটি টাকা পাচার! খাস কলকাতায় ভাই-বোনের কীর্তি ফাঁস আয়কর অভিযানে
-
নিন্দুকদের যোগ্য জবাব, ‘গাধার খাটনি’ খেটেই কামব্যাক গম্ভীরের ‘প্রিয়পাত্র’ প্রসিদ্ধর
-
ঝরে গেল বিশ্বসঙ্গীতের নক্ষত্র! ক্যানসার যুদ্ধে হার মেনে প্রয়াত কিংবদন্তি ডলি পার্টন
-
ইরানের সঙ্গে তেল বাণিজ্যের শাস্তি! ভারতের ৪ সংস্থা, ৩ শিল্পপতির উপর নিষেধাজ্ঞা আমেরিকার
-
পুজোয় হোটেল বুক করতে গিয়ে মহা বিপদ! সাইবার ‘চোর’দের ফাঁদে লক্ষাধিক টাকা খোয়ালেন বেহালার বাসিন্দা