Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Punch

সফ্‌ট টয়ের পর এবার ভাইরাল পুঞ্চের জীবনে এল প্রেম, চুমু-খুনসুটির ভিডিওয় মজে নেটপাড়া

কয়েকমাস আগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল জাপানের চিড়িয়াখানার বাঁদরছানা পুঞ্চের ছবি-ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৫:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৫:৪৭

options
link
সফ্‌ট টয়ের পর এবার ভাইরাল পুঞ্চের জীবনে এল প্রেম, চুমু-খুনসুটির ভিডিওয় মজে নেটপাড়া zoom
প্রেমিকার সঙ্গে জাপানের চিড়িয়াখানায় পুঞ্চ।
Advertisement

কয়েকমাস আগে জাপানের চিড়িয়াখানার বাঁদরছানার একাকীত্ব চোখ ভিজিয়েছিল সকলের। তারপর সঙ্গী হিসেবে সে পেয়েছিল সফট টয়। পরবর্তীতে কোলও পেয়েছিল সে। এবার সেই ‘একাকী’ পুঞ্চের জীবনে এল বসন্ত। এবার সোশাল মিডিয়ায় ভাইরাল এক বাঁদরছানার সঙ্গে পুঞ্চের চুমু-খুনসুটির ভিডিও। যা নজর কেড়েছে সকলের।

Punch, the viral baby macaque from Japan’s Ichikawa City Zoo, has a new friend
প্রেমিকার সঙ্গে জাপানের চিড়িয়াখানায় পুঞ্চ।

ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি মিষ্টি ভিডিও ও কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, পুঞ্চের সঙ্গে রয়েছে একটি মাদী বাঁদরছানা। যার নাম মোমো-চ্যান। পাশে পড়ে পুঞ্চের প্রিয় সফট টয়। কখনও লাফিয়ে পুঞ্চের কোলে উঠে পড়ছে মোমো। রীতিমতো খুনসুটি চলছে দু’জনের মধ্যে। কখনও আবার চুমুতে মেতে উঠছে দু’জন। ছবিতেই স্পষ্ট যে, প্রেমিকা মোমোকে পেয়ে খুশিতে ডগমগ পুঞ্চ। এই ভিডিও নিঃসন্দেহে মন কেড়েছে সকলের। বিদ্যুতের গতিতে শেয়ার হচ্ছে এই মন ভালো করা ছবি-ভিডিও।

Advertisement

কয়েকমাস আগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল জাপানের চিড়িয়াখানার একটি বাঁদরছানার কিছু ছবি ও ভিডিও। সেখানে দেখা যায়, একটি পুতুল ওরাং ওটাংয়ে মজে পুঞ্চ। কখনও খেলছে, কখনও কোলে মাথা দিয়ে শুয়ে। তারপরই জানা গিয়েছিল খুদের দুঃখের কাহিনী। গত জুলাইয়ে জন্ম ওই বাঁদরছানার। কিন্তু জন্মের পরই ছোট্ট পুঞ্চকে দূরে সরিয়ে দিয়েছিল মা। ফলে জন্মের পর থেকেই মায়ের আদর, উষ্ণতা পায়নি সে। অন্য বাঁদরেরাও তাকে কাছে টানেনি। ফলে একাকিত্ব গ্রাস করছিল ছোট্ট প্রাণটিকে। এরপরই চিড়িয়াখানার কর্মীরা বাঁদরছানার জন্য একটি সফট টয় কিনে আনেন। দিয়ে দেওয়া হয় তার খাঁচায়। এরপরই তাকে নিয়েই মেতে ওঠে সে।যদিও পরবর্তীতে একটি বাঁদরের কোলে দেখা গিয়েছিল পুঞ্চকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.