Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Viral Video

আলো নেভাতে গিয়ে কলিংবেল বাজিয়ে ফেলল চোর! বিপদ বুঝে পগার পার, ভিডিও দেখে হেসে খুন নেটপাড়া

মুখোশ পরা তিনজন সিঁড়ি ঘরের কাছে দাঁড়িয়ে। তাঁদের একজন পা টিপে টিপে এগোচ্ছিল। পাশেই রাখা গৃহস্থের একটি মোটর সাইকেল। সব মিলিয়ে হাত সাফাইয়ের সম্ভাবনা ছিল। কিন্তু দলের একজন সিঁড়িঘরের লাইট নেভানোর বদলে কলিংবেল বাজিয়ে বসে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ২১:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ২১:৩৪

options
link
আলো নেভাতে গিয়ে কলিংবেল বাজিয়ে ফেলল চোর! বিপদ বুঝে পগার পার, ভিডিও দেখে হেসে খুন নেটপাড়া zoom
কাণ্ড করেই চোরের দল বুঝতে পারে বিপদ ডেকে এনেছে।
Advertisement

শীর্ষেন্দু মুখোপাধ্যের একটি গল্পে চোরের পাঠশালার বিষয়টি ছিল। যেখানে প্রশিক্ষণ নিয়ে, রীতিমতো পাশ দিয়ে কাজে নামত চোরের দল। সম্ভবত তেমন প্রশিক্ষণ ছিল না এই চোরেদের। ফলে বাড়ির সদর দরজা খোলা থাকলেও, ভিতরে পা টিপে টিপে ঢুকে পড়লেও গোলমাল বাঁধায় শেষকালে। ভুল করে সিঁড়ি ঘরের আলো নেভাতে গিয়ে কলিংবেল বাজিয়ে বসে চোর বাবাজি। কাণ্ড করেই বুঝতে পারে নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছে। ফলে এর পর লেজ গুটিয়ে পগার পার হয় চোরের দল। সোশাল মিডিয়া ভাইরাল হয়েছে এই ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যা দেখে হেসে কুল পাচ্ছে না নেটাগরিকরা।

তীব্র শব্দ হয় মধ্যরাতের পাড়ায়। লোকজন চলে আসবে, ধরা পড়ে যাবে, এই ভয়ে আর দেরি করেনি তিন মূর্তি।

সম্প্রতি ‘ঘর কে কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিওটি পোস্ট করা হয়। যার ক্যাপশানে লেখা হয়েছে— “চুরি করতে গিয়ে চোর ভুল করে কলিংবেল বাজিয়ে ফেলে। তিনজনই পালায়। ক্লিপটি ভাইরাল হয়েছে অনলাইনে।” ভিডিওতে এই দৃশ্যই দেখা গিয়েছে। মুখোশ পরা তিনজন সিঁড়ি ঘরের কাছে দাঁড়িয়ে। তাঁদের একজন পা টিপে টিপে এগোচ্ছিল। পাশেই রাখা গৃহস্থের একটি মোটর সাইকেল। সব মিলিয়ে হাত সাফাইয়ের ভালো সম্ভাবনা ছিল। কিন্তু দলের একজন সিঁড়ি ঘরের লাইট নেভানোর বদলে কলিংবেল বাজিয়ে বসে।

Advertisement

তীব্র শব্দ হয় মধ্যরাতের পাড়ায়। লোকজন চলে আসবে, ধরা পড়ে যাবে, এই ভয়ে আর দেরি করেনি তিন মূর্তি। ওই বাড়ি ছেড়ে তড়িঘড়ি পালায় চোরের দল। বাড়ির দরজার কাছে থাকা থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গোটা দৃশ্য। এই ভিডিওই সমাজমাধ্যমে হাসির তুফান তুলেছে। কমেন্টে বক্সে মন্তব্যের বন্যা বইছে। রসিকতা করে একজন লিখেছেন, “নিশ্চিত নতুন কাজে জয়েন করেছে!” অধিকাংশ মন্তব্য কলিংবেলের শব্দ শুনে চোরের দলের পালানোর দৃশ্যটি নিয়ে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.