সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে একটা গান খুবই জনপ্রিয়। পোলা তো পোলা নয় আগুনের গোলা! কিন্তু সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও দেখে গানের লাইন পালটে হয়ে যেতে পারে, শুধু পোলা নয়, মাইয়াও আগুনের গোলা! ভাবছেন এসব কি? গপ্পোটা একটু খোলসা করে বলা যাক।
বহুদিন ধরে প্রেমে হাবুডুবু খাওয়ার পর সম্প্রতি বিয়ে করলেন পেশায় স্টান্টম্যান গ্যাব জেসপ ও অ্যাম্বি মিসেল। আর বিয়ের পর যে কাণ্ডটা ঘটালেন দুজনে মিলে, তা দেখেই চক্ষু চড়কগাছ সবার।
[আরও পড়ুন: মাঝ আকাশে অসুস্থ পাইলট, নিরাপদে বিমান অবতরণ করালেন ‘অনভিজ্ঞ’ যাত্রী ]
তা কী করলেন এই নব দম্পতি?
View this post on Instagram
সবে বিয়েটা শেষ হয়েছে। হঠাৎ করেই ছবি বর কনের ছবি তোলার জন্য এগিয়ে এলেন ক্যামেরা ম্যানের দল। তবে নতুন কিছু করার ছক করছিলেন গ্যাব ও মিসেল। যেমন ভাবা তেমনি কাজ। টুক করে পিঠের মধ্যে আগুন লাগিয়ে ফেললেন গ্যাব ও মিসেল। তারপর হাতে হাত ধরে এগিয়ে গেলেন অতিথিদের দিকে। এই কাণ্ড দেখে সবাই তো অবাক। কিন্তু স্টান্টম্যান ও স্টান্টউইম্যান হওয়ায় এ কাজ তো তাঁদের কাছে ছিল জলভাত। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই রাতারাতি তুমুল ভাইরাল। ইতিমধ্যেই ৭০ হাজার লোক দেখে ফেলেছে এই অবাক করা ভিডিও।
[আরও পড়ুন: জাতীয় সড়কে উলটে গেল ১০ লক্ষ টাকার মদবোঝাই ট্রাক, হামলে পড়ল সুরাপ্রেমীরা ]
সর্বশেষ খবর
-
সিদ্ধিলাভের আশায় হত নরবলি, বাংলার প্রাচীন এই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রহস্যময় কাহিনি
-
এবার রিসেপশনিস্টকে ‘চড়’, রোগীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, ফের হাসপাতালে হামলা শিণ্ডেসেনার!
-
মধ্যরাতে ঘরের দুয়ারে সাক্ষাৎ মৃত্যু! কুণ্ডলী পাকিয়ে ১০ ফুট লম্বা অজগর, কী করলেন গৃহকর্তা?
-
শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভরবে সংসার, জন্মাষ্টমীর পর রাধাষ্টমী করতে ভুলবেন না, জেনে নিন নিয়ম
-
মাহিকার সঙ্গে প্রেমের মাঝেই হার্দিকের জীবনে আমিশা! ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রী বললেন…