সৌরভ মাজি, বর্ধমান: ছোট্ট হরি। গরু-বাছুরের সঙ্গে দিনভর খেলা করে। বাছুর তার মায়ের বাঁটে মুখ দিয়ে দুধ খায়। দেশে সে। দাদুর হাত ধরে খামারে ঘুরতে ঘুরতে সেও যায় গাভীর কাছে। তার পর বাছুর যেভাবে মাতৃদুগ্ধ পান করে ঠিক সেইভাবেই গরুর বাঁটে মুখ দিয়ে দুধ খেতে শুরু করে। গাভীটিও সন্তান স্নেহে দুধ খেতে দেয় তাকে। ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। কাণ্ড জেনে অনেকের শ্রীকৃষ্ণের বাল্য লীলার কথা মনে পড়েছে! ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। অবাক নেট দুনিয়া।
এলাকার বাসিন্দারাও আগে কোনওদিন এমন ঘটনার সাক্ষী হয়েছেন বলে মনে করতে পারছেন না। তাঁরা বলেন, গল্পে শুনেছেন শ্রীকৃষ্ণ না কি এভাবেই দুধ পান করতেন। পূর্ব বর্ধমানের (East Bardhaman) গলসির শিল্ল্যা আমবাগান এলাকার বাসিন্দা বাপন বাগদির শিশুপুত্র হল এই হরি। বয়স এখনও চার বছরও হয়নি। আধো আধো কথা বলে। দাদু কৃত্তিবাসের সঙ্গেই দিনভর থাকে। পরিবারের দু’টি গরু রয়েছে। কৃত্তিবাস সেগুলির দেখভাল করেন। ছাপোষা পরিবার। সম্প্রতি একটি গাভীর বাচ্চা হয়েছে। সাধারণত বাছুরটি গোয়াল ও সংলগ্ন এলাকাতে থাকে। গরুটিকে সকালে খামারে বেঁধে রাখা হয়। দাদুর সঙ্গে ছোট্ট হরিও খামারে যায় গরুর দেখভালের সময়।
[আরও পড়ুন: বিয়ের সাজ মাটি! মেক আপ আর্টিস্টের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হবু কনে]
দিন কয়েক আগের ঘটনা। দাদুর সঙ্গে খামারে ঘুরতে ঘুরতে হরির বাছুরের মতো করেই দুধ খেতে ইচ্ছা করে। দাদুকে সেকথা জানাতেই তিনি প্রথমে কিন্তু কিন্তু করছিলেন অনুমতি দেবেন কি না। গরুটি বিরক্ত হয়ে হামলা করলে নাতির কী হবে! কিন্তু হরি নাছোড়। সে ছুট্টে গিয়ে গরুর পিছনের দুই পায়ের নিচে বসে পড়ে। বাঁটে মুখ লাগিয়ে চোঁ-চোঁ করে দুধ খেতে শুরু করে। কষ বেয়ে গড়িয়ে পড়ে কিছুটা দুধ। স্থানীয় একজন এই দৃশ্য মোবাইলে ফোনে রেকর্ড করেন। ছড়িয়ে দেন সামাজিকমাধ্যমে। যা ভাইরাল হয়েছে।
[আরও পড়ুন: ‘মোদির বিকল্প মমতাই, প্রমাণ করল গুজরাটের ফল’, বলছে তৃণমূল]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা