সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড বিমানে! মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব, বিমানকর্মীদের সঙ্গে মারপিট, শৌচালয়ে ঢুকে ধূমপানের মতো ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছিল। এবারের ঘটনা খানিক আলাদা। এক বিমানকর্মীর প্রতি ভালবাসা উৎলে উঠেছিল মদ্যপ এক যাত্রীর। অভিযোগ, ওই বিমানকর্মীকে জোর করে চুম্বন করেন ওই যাত্রী। বিমান মাটিতে ছুঁতেই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিমানকর্মী। যদিও অভিযুক্তের জানান, মদ খেয়ে কী করেছিলেন তাঁর আর মনে নেই।
ঘটনাটি ডেল্টা এয়ারলাইন্সের (Delta Airlines) একটি বিমানের। গত ১০ এপ্রিল আমেরিকার (America) মিনেসোটা থেকে আলাস্কা যাচ্ছিল বিমানটি। ঘটনায় অভিযুক্ত প্রথম শ্রেণির যাত্রী ৬১ বছরের ডেভিড এলন বার্ক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন পুরুষ ফ্লাইট অ্যাটেন্ড্যান্টকে জোর করে চুমু খান। এই ঘটনায় বিমানের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। চরম অস্বস্তি বোধ করেন ওই বিমানকর্মী। বিমান সংস্থার দাবি, মিনেসোটা থেকে বিমান উড়তেই মদ চেয়েছিলেন ডেভিড। প্রথম বারণ করা হলেও পরে রেড ওয়াইন পরিবেশন করা হলে খুশিতে ডগমগ হন ওই যাত্রী। তারপরেই আজব কাণ্ড করে বসেন।
[আরও পড়ুন: নিমেষে জল ঢালবে শত্রুর হামলায়, ব্যালেস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের সফল উৎক্ষেপণ DRDO’র]
বিমানকর্মী টিসোর অভিযোগ, প্রথম তাঁর শারীরিক সৌন্দর্যের প্রশংসা করেন ডেভিড। এর পর বারণ করা সত্বেও মদ্যপ অবস্থায় তাঁর ঘাড়ে জোর করে চুম্বন করেন। বিমান আলাস্কায় পৌঁছাতেই যাবতীয় ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন বিমানকর্মী। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত যাত্রী। তাঁর সাফাই, মদ্যপ অবস্থায় কী করেছিলেন মনে নেই। এক বিমানকর্মীকে চুম্বন ছাড়াও বিমানের বাসনপত্র ভাঙা এবং অন্য বিমানকর্মীদের হেনস্তারও অভিযোগ উঠেছে ডেভিডের বিরুদ্ধে।
[আরও পড়ুন: ‘করোনা নিয়ে উদ্বেগের কিছু নেই, প্রচুর ভ্যাকসিন মজুত আছে’, আস্বস্ত করলেন পুনাওয়ালা]
সর্বশেষ খবর
-
অবসর সর্বজনীনের পুজো মণ্ডপ যেন শিল্পীর ক্যানভাস, বিস্মৃতপ্রায় শিল্পী শানু লাহিড়ীর শিল্পভাবনা ফুটে উঠবে মণ্ডপসজ্জায়
-
পুজোয় টইটই আরও সহজ! উৎসবের মরশুমে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল
-
ডিমভাত নিয়ে ঝগড়াতেই বাবা-মা’কে ‘খুন’ ছেলের, ২৪ ঘণ্টার মধ্যে কিনারা পুলিশের
-
বাংলাদেশে ঘাঁটি গেড়ে চিনা সাইবার অপরাধীরা! টার্গেট ভারতীয়রা? কড়া নজর গোয়েন্দাদের
-
ধরনার আগে থানার সামনে ছড়ানো গোবর! একাই শক্তিপুর থানা চত্বরে বসে পড়লেন হুমায়ুন