সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবিতে ‘পাগল’ বরের সঙ্গে অপর্ণার বিয়ে বাতিল হয়ে যায়। উত্তরপ্রদেশের বারবাঁকিতে বিয়ের আচার-অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে গিয়েছিল, সাতপাকও সারা। বিদায়ী পর্বের ঠিক আগে জানা গেল বিস্ফোরক তথ্য—পাত্র আসলে রূপান্তরকামী। একথা প্রকাশ্যে আসতেই বিয়েবাড়িতে বর ও কনে পক্ষের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। স্বভাবতই বাতিল হয়ে যায় বিয়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ছিল বিয়ের লগ্ন। ধুমধাম করে আয়োজন করেছিলেন কনের বাড়ির লোকেরা। অন্যদিকে রীতিমতো ব্যান্ডপার্টি বাজিয়ে এসেছিল বরযাত্রী। এর পর রীতি মেনে সাতপাক-সহ যাবতীয় আচার-অনুষ্ঠান সম্পূর্ণ হয়। হাসি-আনন্দের মধ্যে কাটে বাসর রাত। সকাল হতেই ছন্দপতন হয়। কনে পক্ষের বিস্ফোরক খবর পৌঁছায়। জানা যায় পাত্র আসলে রূপান্তরকামী। কিন্তু কীভাবে জানা গেল এই তথ্য?
আরও পড়ুন:
বিপদ আন্দাজ করে বরপক্ষের লোকেরা বিয়ে বাড়ি ছেড়ে পালান। কিন্তু পাত্র এবং তাঁর মাকে আটকে দেন কনের বাড়ির লোকেরা।
আরও পড়ুন:
আসলে বিদায়ের ঠিক আগে একদল ‘কিন্নড়’ নবদম্পতিকে আশীর্বাদ করতে এসেছিলেন বিয়েবাড়িতে। তাঁরা পাত্রকে দেখেই চিনে ফেলেন। ওমনি শুরু হয় শোরগোল। বিপদ আন্দাজ করে বরপক্ষের লোকেরা বিয়ে বাড়ি ছেড়ে পালান। কিন্তু পাত্র এবং তাঁর মাকে আটকে দেন কনের বাড়ির লোকেরা। জরো হন গ্রামবাসীরাও। বচসা থেকে পরিস্থিতি হাতাহাতি দিকে গড়ায়। খবর পেয়ে গ্রামে পৌঁছায় পুলিশ। প্রাথমিক ভাবো ঝামেলা মিটলেও বাতিল হয়েছে। তবে কোনও পক্ষেই লিখিত অভিযোগ করেননি।
সর্বশেষ খবর
-
ধরনার আগে থানার সামনে ছড়ানো গোবর! একাই শক্তিপুর থানা চত্বরে বসে পড়লেন হুমায়ুন
-
ভূমিধসের আতঙ্ক পেরিয়ে খুলে গেল সিকিমের গুরুদংমার লেক, ঘুরে আসুন পুজোর ছুটিতে
-
টেলিভিশনকে ‘ডাস্টবিন মিডিয়াম’ কটাক্ষ রোহিতের, দেবলীনার খোঁচা, ‘রনিত রায়ের ভাই একমাত্র পরিচয়’
-
প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে ২৫ কোটি পড়ুয়া! রাজ্যে মোদির মাসব্যাপী ‘বার্থ ডে প্ল্যান’
-
বিজয় হাজারেতে কি ফের দিল্লির জার্সিতে বিরাট? দিল্লি সভাপতির কথায় জল্পনা