Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

শিকার ধরতে যাওয়াই কাল হল, হাঁসের ঠোঁট হৃদপিণ্ডে ঢুকে প্রাণ গেল ঈগলের

বিষ্ময়কর ও মর্মান্তিক এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২০, ১৫:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২০, ১৫:৫৫

options
link
শিকার ধরতে যাওয়াই কাল হল, হাঁসের ঠোঁট হৃদপিণ্ডে ঢুকে প্রাণ গেল ঈগলের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ জগতে এমন কত কীই না ঘটে যার কোনও ব্যাখ্যা হয় না। কখনও তা ভাল, কখনও মন্দ। কখনও মিব়্যাকল, কখনও আবার এতটাই মর্মান্তিক যে মানুষ হতবাক হয়ে যায়। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে যা আমআদমি তো বটেই বিশেষজ্ঞরাও হতবাক। এ যেন আমেরিকার সঙ্গে কানাডার সরাসরি সংঘাত। তবে রাজনীতির ময়দান বা সীমানার রণাঙ্গণে নয়। এই লড়াই হয়েছে আমেরিকার একটি হ্রদে। দু’টি পাখির মধ্যে।

বিষয়টা তাহলে খুলেই বলা যাক। আমেরিকার জাতীয় পাখি ঈগল। শিকার ধরতে ঈগলের জুড়ি মেলা ভার। অন্যদিকে হাঁস নিতান্তই নিরীহ এক পাখি। ক্ষিপ্রতা ও তেজে ঈগলের ধারে কাছে যায় না সে। এই হাঁস একেবারেই সাধারণ হাঁস। তবে এর সম্মানও কিছু কম নয়। কানাডার ডলারে এর প্রতিকৃতি খোদাই করা আছে। এই সাদাসিধে হাঁসের ঠোক্করে হৃদপিণ্ড ফুড়ে গেল ঈগলের। দু’জনের একজনও অবশ্য জীবিত নেই। হ্রদের জলে দু’জনেরই মৃতদেহ ভেসতে দেখেন স্থানীয়রা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: বাইরে পাহারারত পশুরাজের দল, অ্যাম্বুল্যান্সের ভিতর ফুটফুটে সন্তান জন্ম দিলেন মহিলা ]

বাচ্চা হাঁস বরাবরই ঈগলের খুব প্রিয় খাদ্য। হ্রদের জল থেকে প্রায়ই এই হাঁসের বাচ্চাদের নিজেদের শিকর বানায় ঈগলরা। এবারও বোধহয় এই ঈগলটি সেই প্রচেষ্টাতেই হাঁসকে লক্ষ করে নিচে নেমেছিল। কিন্ত নিচে যে সাক্ষাৎ যমদূত বসে আছে, তা বোধহয় সে ঠাওর করতে পারেনি। হাঁসের ঠোঁট সরাসরি ঢুকে যায় ঈগলের হৃদযন্ত্রে। আমারিকায় ঈগল শিকার নিষিদ্ধ। সনাতন কিছু অনুষ্ঠান ছাড়া ঈগল হত্যা অপরাধ বলে গণ্য হয়। স্বাভাবিকভাবেই হ্রদের জলে ঈগল ও তার পাশে একটি বাচ্চা হাঁসের দেহ ভাসতে দেখে অবাকই হয়েছিল স্থানীয়রা।

ঈগলটির দেহাবশেষকে উইসকনসিনের মেডিসনে ন্যাশনাল ওয়াইল্ডলাইফ হেলথ সেন্টারে পাঠানো হয়। কীভাবে সে মারা গেল, তা জানতে শুরু হয় পর্যবেক্ষণ। যেহেতু ঈগলের দেহের পাশে হাঁসের দেহও পাওয়া গিয়েছিল, বিশেষজ্ঞরা ঈগলের দেহ কাটাছঁড়া করার সময় সে কথা মাথায় রেখেছিলেন। তখনই উদঘাটিত হয় এই নতুন তথ্য। জানা যায় ঈগলের হৃদযন্ত্রে ছুরির মতো আঘাত করেছিল হাঁসের ঠোঁট। যার ফলে প্রাণ যায় তার। হাঁসের মতো এক নিরীহ পাখির আঘাতে ঈগলের মতো ক্ষিপ্র শিকারি মারা যাবে, এ বিশ্বাসযোগ্য নয়। হাঁস যে ঈগলকে আক্রমণ করতে পারে, তাও বিশ্বাসযোগ্য নয়। কিন্তু অনেকসময় সত্যিটা কল্পনার চেয়েও অকল্পনীয় হয়। এই ঘটনা তারই উদাহরণ।

[ আরও পড়ুন: রাস্তার মাঝে বোনকে জড়িয়ে ধরল ভাই, কুকুরছানার কাণ্ড দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.