পুলিশে ছুঁলে আঠারো ঘা! ফলে নিরাপদ দূরত্বে থাকে চোর। অথচ ধুরন্দর এই তস্কর বেছে বেছে কেবল পুলিশের বাড়িতেই চুরি করত। গত দেড় দশক ধরে মধ্যপ্রদেশের পুলিশকর্মীদের বাড়িতে চুরি করে আসছিল কুখ্যাত ‘সিরিয়াল চোর’। অবশ্যি শেষ পর্যন্ত পুলিশের জালে ফেঁসে শ্রীঘরে ঠাঁই হল।
মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার বাসিন্দা যুবকের নাম দীপেশ। থানার এলাকা ভাগের মতোই চোর বাবাজিরও এলাকা ভাগ ছিল। আলিরাজপুর ছাড়াও খান্ডোয়া জেলাতে রাতের অন্ধকারে অপারেশেন চালাতেন দীপেশ। সবচেয়ে বড় কথা, বেছে বেছে পুলিশকর্মীদের বাড়িতেই চুরি করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। নতুন করে গত ২০ জানুয়ারি খান্ডোয়া পুলিশ লাইনস এলাকায় চুরির ঘটনা ঘটে। ওই রাতে করণপাল সিং এবং সুরেশ খাটে নামে দুই কনস্টেবলের বাড়িতে চুরি হয়। দুই বাড়ি থেকে নগদ টাকা এবং সোনার গয়না মিলিয়ে কয়েক লক্ষ টাকা চুরি হয়। এই ঘটনার তদন্তে নেমে দীপেশকে গ্রেপ্তার করেছে খান্ডোয়ার পুলিশ। ধরা পড়ার সময় ছাদ লাফিয়ে পালাতে গিয়ে হাত ভেঙেছে বেচারার। কিন্তু প্রশ্ন হল, ধরা পড়ার সম্ভাবনা বেশি জেনেও কেন পুলিশকর্মীদের বাড়িতেই বারবার চুরি করত দীপেশ?
আরও পড়ুন:
উত্তর দিয়েছেন খান্ডোয়ার অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র তারনেকর। তিনি জানিয়েছেন, বছর ১৫ আগে দীপেশকে ধরে মারধর করে আলিরাজপুরের পুলিশ। এই কারণে পুলিশের উপর বেজায় চটেন তিনি। এর পর প্রতিশোধ নিতেই পুলিশকর্মীদের বাড়ি ‘টার্গেট’ করেছিলেন দীপেশ। চুরির আগে পুলিশ লাইনসের আশেপাশের এলাকায় হকারের ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াতেন তিনি। সুযোগ বুঝে চুরি করতেন। এই কাজে আরও দু’জন সঙ্গী রয়েছে তাঁর। তাঁদের খোঁজেও তদন্ত চালাচ্ছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘বলিদান নয়, দেশের চাই আপনার জ্ঞান’, সোনমকে অনশন ভাঙার অনুরোধ বিরোধী সাংসদদের
-
পদ শূন্য হওয়ার আগেই করতে হবে নিয়োগ, কড়া নির্দেশিকা মুখ্যসচিবের
-
‘ঘোর পাপ’, মোদির নিন্দার পরেই নিটের প্রশ্ন ফাঁসে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র, সরবেন ধর্মেন্দ্র?
-
সমর্থন তৃণমূলের ৪ সদস্যর, ঝালদার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
-
রাস্তা বন্ধ করে ২১ জুলাই, ‘কালীঘাট তৃণমূলে’র বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ