সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবরস্থান কিংবা শ্মশানের পাশ দিয়ে যাতায়াত করলেই গা ছমছম করে ওঠে। আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় অনেকের। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া দু’টি ছবি সেই ধারণা বদলে দিতে পারে। আতঙ্কের পরিবর্তে কবরস্থানে ঢুকে কঙ্কালের সঙ্গে সন্ন্যাসিনীর বেশে এক মহিলাকে নাচতে দেখা গিয়েছে। ওই ছবি দেখে চোখ কপালে উঠেছে অনেকের।
ভাইরাল হওয়া ওই ছবিটি ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির হাল সিটির হাল জেনারেল সেমেট্রির (Hull general cemetery)। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে সন্ন্যাসিনীর বেশধারী এক মহিলা কবরস্থানে কঙ্কালের সঙ্গে নাচছেন। কথা বলছেন।

এমনকী একটি কুকুরের কঙ্কালের (Skeleton) সঙ্গে খেলা করতেও দেখা গিয়েছে তাঁকে।

কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী এই কাণ্ড দেখতে পান। তড়িঘড়ি গোটা ঘটনাটি স্মার্টফোনে ক্যামেরাবন্দি করেন তিনি। ছবিটি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আর এমন ছবি ভাইরাল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ছাড়া আর কিছুই নয়, সে বিষয়ে নতুন করে বলার কিছুই নেই। এ ছবির সত্যতা যাচাই করেনি Sangbad Pratidin.in।
[আরও পড়ুন: কাজের ফাঁকে বারবার কফির আবদার! স্বামীর ‘ওয়ার্ক ফ্রম হোম’ বন্ধের দাবিতে বসকে চিঠি স্ত্রীর]
প্রত্যক্ষদর্শীর দাবি, পাশ দিয়ে যাওয়ার সময় সন্ন্যাসিনীর (Nun) বেশধারী এক মহিলাকে কবরস্থানের ভিতরে দেখেন তিনি। কঙ্কাল নিয়ে নাচছিলেন। কুকুরের একটি কঙ্কাল নিয়ে কথা বলছিলেন। খেলা করছিলেন। ওই দৃশ্য দেখে কবরস্থানের বাইরে ভিড় জমান বহু পথচলতি মানুষ। তবে কেউই সাহস করে কবরস্থানের ভিতরে ঢোকেননি। ওই সন্ন্যাসিনীর সঙ্গে কথা বলার সাহসও দেখাননি কেউই। সন্ন্যাসিনীর বেশধারী ওই মহিলা কেন এমন আচরণ করছেন তা নিয়ে দ্বিধাবিভক্ত প্রত্যক্ষদর্শীরা। কারও মতে, ওই কঙ্কালগুলি আসল নয়। তিনি কোনও কারণে এমন অভিনয় করছিলেন। আবার কেউ কেউ এই ঘটনার সঙ্গে ভৌতিক যোগসূত্র পাচ্ছেন।
উল্লেখ্য, ১৮৪৭ সালে কবরস্থানটি তৈরি করা হয়। ১৯৭২ সাল পর্যন্ত কবরস্থানটি ব্যবহার হত। তারপর থেকে আর কোনও মৃতদেহ ওই কবরস্থানে কবর দেওয়া হয়নি। বর্তমানে হাল সিটির বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি এই কবরস্থান। সন্ন্যাসিনীর কঙ্কালের সঙ্গে নাচের ছবি ভাইরাল হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই কবরস্থান।
[আরও পড়ুন: পুজোর আগেই স্বস্তি আমজনতার! কেন্দ্রের নয়া সিদ্ধান্তে কমছে ভোজ্য তেলের দাম]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক