সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের ঠান্ডা লড়াই লেগেই ছিল৷ পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা সামনে আসার পর সেই দ্বৈরথ আরও প্রকট হয়েছে৷ পাকিস্তানকে বিভিন্ন ক্ষেত্রেই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ এতেই যেন আঁতে ঘা লেগেছে পাকিস্তানের৷ একটি চ্যানেলের শো-তে ভারতের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন পাক সাংবাদিক৷ কিন্তু কাল হয়ে দাঁড়াল তাঁর অঙ্গভঙ্গি৷ বাহবার পরিবর্তে নেটদুনিয়ায় রীতিমতো হাসির খোরাক হলেন ওই কীর্তিমান৷
[পাকিস্তান মুর্দাবাদ’ বললেই খাবারে মিলবে আকর্ষণীয় ছাড়!]
গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় প্রায় ২৫০০ জন সিআরপিএফ জওয়ানের একটি কনভয় যাচ্ছিল৷ ওই কনভয়ে আচমকাই প্রচুর বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ঢুকে পড়ে৷ একটি গাড়িতে ধাক্কা মেরে বিস্ফোরণ হয়৷ সঙ্গে সঙ্গে ছিন্নভিন্ন হয়ে যায় ৪২ জন ভারতীয় জওয়ানের শরীর৷ পরে হাসপাতালে শহিদ হন আরও সাতজন৷ হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ৷ এই ঘটনার প্রতিবাদে সরব গোটা দেশ৷ পুলওয়ামায় জঙ্গি হানার পর ইসলামাবাদকে ভাতে মারতে বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি৷ কেড়ে নেওয়া হয়েছে পাকিস্তানের ‘মোস্ট ফেভারড নেশনে’র তকমা৷ সেদেশ থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে৷ কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে গোটা দেশ৷ যারা ভারতীয় জওয়ানদের হত্যা করেছে, তাদের বিরোধিতার ইস্যুতে একমত মধ্যপ্রদেশের ঝাপুয়ার কৃষকরা৷ পাকিস্তানকে টমেটো রপ্তানি করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা৷
[OMG! পিগ আইল্যান্ডে ফটোশুট করতে গিয়ে এ কী হাল হল লাস্যময়ী মডেলের!]
ভারতের এই সিদ্ধান্তে সমালোচনায় সরব পাকিস্তান৷ পণ্যের জোগান না দেওয়ার বিরোধিতায় সরব সংবাদমাধ্যমগুলিও৷ এই ঘটনার প্রসঙ্গে পাকিস্তানি এক সাংবাদিক বলেন,‘‘ভারত সস্তার রাজনীতি করছে৷ ভারত ভেবেছে পাকিস্তানিরা টমেটো ছাড়া বাঁচতে পারবেন না৷ পাকিস্তান একটি পরমাণু বোমা তৈরি করেছে৷ ভারতকে টমেটোর জোগান বন্ধের জবাব দেওয়ার সময় এসেছে৷ ভারতকে টমেটোর বদলা হিসাবে পরমাণু বোমায় জবাব দেবে পাকিস্তান৷’’ এরপর তিনি বলেন, ‘‘তউবা-তউবা৷’’
“Tamatar ka jawab atom bomb se de gay.” So much trash on our tv channels #TaubaTaubapic.twitter.com/2myeGCvECw
— Naila Inayat नायला इनायत (@nailainayat) February 23, 2019
নেটদুনিয়ার দৌলতে অনুষ্ঠানের এই ভিডিও ক্লিপিং ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ নেটদুনিয়ায় রীতিমতো কটাক্ষের শিকার হয়েছেন ওই সাংবাদিক৷ পাকিস্তানকে টমেটো রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে তাঁর অঙ্গভঙ্গি নিয়েই নেটদুনিয়ায় খোঁচা খাচ্ছেন ওই সাংবাদিক৷
Tauba tauba agar atomic bomb banaya hain to usse hi kha abhi tamatar samajh ke. #IdiotInChief #pakmedia #PKMKB https://t.co/gisgo3URs5
— AK (@Abhishek47) February 24, 2019
This is how #Pakistan is sitting there to catch #Tamatar #MannKiBaat pic.twitter.com/CWkoW9ezzV
— Tweets of a boy (@tweetsofaboy) February 24, 2019
India’s Ban of Tomatoes to Pakistan has hit where it hurts 😂😂 Tauba Tauba!! Yeh Joker Pakistani Media Tamatar ka jawab atom bomb se deinge 😂#TaubaTauba 🤣🤣 #PKMKB pic.twitter.com/yD6wt3S8LG
— Rosy (@rose_k01) February 23, 2019
সর্বশেষ খবর
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু
-
পড়ুয়াদের বিনামূল্যে বাস সফর, কর্নাটকের মসনদে বসেই ‘যুব যুগে’র সূচনা শিবকুমারের