Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Hyderabad Jail

২ হাজার দিলেই রাজার হালে থাকতে পারেন জেলে! স্বাধীনতার দাম বুঝতে আজব ‘স্কিম’

জেলজীবন নিয়ে আমজনতার কৌতূহলের অভাব নেই। বারবার এর প্রতিফলন ঘটেছে রুপোলি পর্দায়। বাংলা-হিন্দি-ইংরেজি চলচ্চিত্রে দেখা জেলই আমজনতার একমাত্র গারদ অভিজ্ঞতা। কিন্তু এবারে হাতগরম জানা যাবে, কেমন হয় জেলের জীবন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৮:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৮:৩৪

options
link
২ হাজার দিলেই রাজার হালে থাকতে পারেন জেলে! স্বাধীনতার দাম বুঝতে আজব ‘স্কিম’ zoom
হায়দরাবাদ সেন্ট্রাল জেলের এই প্রকল্পের নাম ‘ফিল দ্য জেল’।
Advertisement

স্বাধীনতা ও বন্দিদশার মধ্যে এক আকাশ পার্থক্য, যিনি জেলবন্দি হয়েছেন তিনি হাড়েহাড়ে জানেন। সেই অভিজ্ঞতা কতটা বেদনার, কতটা দমবন্ধ করা তা এবার আপনিও জানতে পারবেন। ব্যবস্থা করেছে হায়দরাবাদের কারা কর্তৃপক্ষ। মাত্র ২ হাজার টাকার বিনিময়ে একরাত কাটানো যাবে জেলে। হঠাৎ এমন উদ্যোগ কেন?

জেলজীবন নিয়ে আমজনতার কৌতূহলের অভাব নেই। বারবার এর প্রতিফলন ঘটেছে রুপোলি পর্দায়। বাংলা-হিন্দি-ইংরেজি চলচ্চিত্রে দেখা জেলই আমজনতার একমাত্র গারদ অভিজ্ঞতা। কিন্তু এবারে হাতগরম চেখে দেখা যাবে— কেমন হয় জেলের জীবন? জেলের খাবার খেতে কেমন? কয়েদির পোশাক কি সত্যিই ডোরাকাটা? সম্প্রতি চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল ‘ফিল দ্য জেল’ (কারাবাস অনুভব করুন) প্রকল্প ঘোষণা করেছে। এর আওতায় সামান্য খরচে কারাজীবন উপলব্ধি করার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

Advertisement

জানা গিয়েছে, ‘ফিল দ্য জেল’ প্রকল্পে বিশেষ সেল তৈরি করা হয়েছে। সেখানে থাকতে হলে কারাজীবনের রুটিন মেনে জেলের পোশাক পরতে হবে, মিলবে কয়েদির খাবার। চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টা কারাবাসে খরচ পড়বে ২ হাজার টাকা। কেউ ১২ ঘণ্টাও জেলে কাটাতে পারেন। খরচ পড়বে হাজার টাকা। কর্তৃপক্ষের তরফে বার্তা, স্বাধীনতার মানে বোঝাতেই বন্দিজীবন চেখে দেখার অভিনব ব্যবস্থা করা হয়েছে। একটি জীবনে সৎভাবে বাঁচাই স্বাধীন জীবনের একমাত্র পথ হওয়া উচিত। দিনের শেষে এই উপলব্ধিই হবে।

এর পাশাপাশি নিজামের আমলের একটি জেল সংগ্রহশালার উদ্বোধন হয়েছে সম্প্রতি হায়দরাবাদ শহরে। সেখানে ইংরেজ আমল থেকে আজকের সময় অবধি কারাগারের বিবর্তন তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, এর আগে তেলঙ্গানায় সাঙ্গারেড্ডি হেরিটেজ প্রিজন মিউজিয়ামের ‘একদিনের জেল অভিজ্ঞতা’ জনপ্রিয় হয়েছিল। এবারও চঞ্চলগুড়াতেও সাধারণ নাগরিকের জন্য কারাবাসের নতুন প্রকল্প। স্বাধীনতা ও বন্দিদশার মধ্যে এক আকাশ পার্থক্য, মাত্র ২ হাজার টাকার বিনিময়ে চেখে দেখেতেই পারেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.