সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিড়ালের সঙ্গে কুকুরের প্রচণ্ড শত্রুতা রয়েছে বলেই আমরা জানি। এর আগে বিভিন্ন জায়গায় উভয়পক্ষের তুমুল লড়াইয়ের দৃশ্যও প্রত্যক্ষ করেছি আমরা। কিন্তু, সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া একটি ভিডিও দেখে সেই ধারণা ভেঙে গেল সবার। যেখানে ছোট্ট একটি কুকুরছানাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে একটি বিড়াল।
Curious taps for the new puppy from r/CatsWithDogs
Advertisement
রেডডিট নামে একটি স্যোশাল মিডিয়া সাইটে এই ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এয়ার কুলারের একটি ফাঁকা বক্সের মধ্যে শুয়ে ঘুমোচ্ছে একটি ছোট্ট কুকুরছানা। আর ঘুমন্ত ওই কুকুরটির হাতে থাবা মেরে তাকে জাগানোর চেষ্টা করছে বিড়াল। যদিও কুকুরছানাটি কোনও সাড়া না দিয়েই আরামে ঘুমোচ্ছে। তাতে গুরুত্ব না দিয়েই বারবার তাকে ওঠানোর চেষ্টা করছে বিড়ালটি।
[আরও পড়ুন: গোয়ায় প্রথমবার দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের! ‘বাঘিরা’কে দেখে আপ্লুত নেটদুনিয়া ]
ভিডিওটি দেখার পরেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন নেটিজেনরা। বলছেন, আমাদের এতদিনের ধারণা মিথ্যে করে দিল বিড়ালটি। আবার কেউ কেউ বলছেন, কুকুরটি সঙ্গে বিড়ালের ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে। তাই একা একা বোর না হয়ে কুকুরটিকে ওঠানোর চেষ্টা করছে সে। যাতে খেলার সঙ্গী পায়।
[আরও পড়ুন: হনুমানকে মদ্যপান করাল সুরাপ্রেমী! মদ্যপের কীর্তিতে ক্ষোভে ফুঁসছেন পশুপ্রেমীরা]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া