সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিন বেচাকেনার পর রাস্তার ধারে জিরোতে বসে হিসেব কষছিলেন যুবক। পাশেই স্ট্যান্ড করেন নিজের মোটরবাইক। ওই গাড়িতে ঝুলিয়ে রেখেছিলেন টাকা ভরতি ব্যাগ। মগ্ন হয়ে লেখাপড়া করছেন, এমন সময় আচমকা ব্যাগ নিয়ে পালায় একটি বাঁদর (Monkey)। ঘটনা বোঝামাত্র মাথায় হাত পড়ে যুবকের। কারণ ব্যাগে রয়েছে লাখ খানেক টাকা। এদিকে মুহূর্তে পাশের বড় গাছের মগডালে চড়ে বসে ‘চোর’। এবার কী হবে? মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের অর্থ খোয়া যাবে বাঁদরামিতে?
দিল্লির বাসিন্দা শারাফৎ হোসেন। উত্তরপ্রদেশের (Uttar Prasad) রামপুরের শাহবাদ এলাকায় বিকিকিনি সারেন। রামপুরেই বাইক থামিয়ে জিরোতে বসেছিলেন পথের ধারে একটি বেঞ্চে। ব্যাগে ছিল লক্ষ টাকা। ওই এলাকায় বাঁদরের উপদ্রবের কথা জানা স্থানীয়দের। শারাফৎ সম্ভবত জানতেন না। ফলে হিসেব কষায় মগ্ন হতেই টাকা ভরতি ব্যাগ নিয়ে পালায় একটি বাঁদর। মুহূর্তে উঁচু গাছের ডালে চড়ে বসে সেটি।
[আরও পড়ুন: দেশের বাইরে প্রথমবার তৈরি হবে আইআইটি ক্যাম্পাস, বড় ঘোষণা বিদেশমন্ত্রকের]
[আরও পড়ুন: কয়লা পাচার মামলায় ইডির ‘হেনস্তা’, সুপ্রিম কোর্টে অভিষেকের মামলার শুনানি সোমবার]
সর্বশেষ খবর
-
বিতর্কের আগুন থেমেও থামছে না! অভিষেককে ফের ‘আক্রমণ’ সিএবি কোষাধক্যের
-
মহারাষ্ট্রে বিকোচ্ছে ‘মেড ইন পাকিস্তান’ বেডশিট! খতিয়ে দেখছে পুলিশ
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী