সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলায় নিজের প্রিয় তারকাদের মতো সাজগোজের চেষ্টা কে না করেছেন? মনে মনে সকলেরই সুপ্ত বাসনা ছিল, নিজেকে যেন তাঁর ‘হিরো’র মতো দেখতে লাগে। বিশেষত রুপোলি পর্দার নায়ক, নায়িকাদের অনুরাগী হলে তাঁদের স্টাইলে (Style) নিজেকে গড়ে তোলার ইচ্ছা তো থাকেই। কিন্তু তাই ‘বলে রাষ্ট্রনেতাদের চুলের ছাঁটে নিজের চুল কাটার (Haircut) আবদার ধরবেন! এমনই অবাক করা ঘটনা ঘটল এক সালোঁয়। সেখানে গিয়ে এক ব্যক্তি আবদার করলেন, উত্তর কোরিয়ার (North Korea) শাসক কিম জং উনের স্টাইলে তাঁর চুল কেটে দেওয়া হোক। তা শুনে চমকে উঠলেন হেয়ার স্টাইলিস্টরা। যদিও শেষমেশ কিমের মতোই চুল কেটে দেওয়া হল। কিন্তু তারপর নিজের চেহারা দেখে নিজেই চমকে উঠলেন ওই ব্যক্তি।
Kim Jong-un style haircut
byu/Kevin_0019 innextfuckinglevelAdvertisement
অবিকল যেন কিম জং উন (Kim Jong Un)। শুধু বয়স একটু কম। আর পোশাকটা পালটে নিলেই উত্তর কোরিয়ার একনায়ক। হ্যাঁ, চুল কাটার পর এমনই চেহারা দাঁড়াল যুবকের। নিজেই নিজের চেহারা দেখে বিস্মিত। তবে সেই বিস্ময়ের প্রকাশ ক্যামেরাবন্দি করে রাখতেও ভুললেন না। নিজেই ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই যুবক। সেই ভিডিওটিই আপাতত ভাইরাল নেটদুনিয়ায়। সবাই দেখে ভারী মজা পাচ্ছেন। নানারকম মন্তব্যও ভেসে আসছে তার টাইমলাইনে। নেটিজেনরা অনেকেই তা বেশ পছন্দ করছে।
[আরও পড়ুন: কবরস্থানে কঙ্কালের সঙ্গে নাচ সন্ন্যাসিনীর! ভাইরাল হাড়হিম করা দৃশ্য]
সর্বশেষ খবর
-
মদ্যপ অবস্থায় মারামারি, নেতৃত্ব যাচ্ছে স্টোকসের! ইংরেজ অধিনায়কের বিপদকালে ‘খোঁচা’ হ্যারি কেনেরও
-
আইফোন ব্যবহার বৃদ্ধির সঙ্গে কমছে জন্মহার! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
ভাড়া মকুব হতেই ভিড়, একধাক্কায় সরকারি বাসে মহিলা যাত্রী বেড়েছে ১৪ শতাংশ!
-
রাজ্যসভাতেও চওড়া হচ্ছে তৃণমূলের ফাটল! সুখেন্দুশেখরের পর সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব
-
গেরুয়া ঝড়ে তছনছ, স্বাধীন ভারতে প্রথমবার রাজ্যসভায় গুজরাটে শূন্য হওয়ার পথে কংগ্রেস