Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Investment

এটাই কি স্মল ক্যাপে বিনিয়োগের আদর্শ সময়? জেনে নিন খুঁটিনাটি

কোভিড পরবর্তী সময়ে (মানে ২০২০-২৪ পর্যায়ে) স্মল ক্যাপের ভ্যালুয়েশন খুব বেশি ছিল। তার পর এসেছে কড়া ধরনের কারেকশন। Nifty SmallCap 250-র গতিবিধি দেখলেই ব্যাপারটা বুঝবেন। ইনভেস্টররা জানতে চাইছেন এটি ‘রিসেট’ কি না, নাকি আরও বড় সংশোধনের আগে সাময়িক বিরতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৪:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৪:৫০

options
link
এটাই কি স্মল ক্যাপে বিনিয়োগের আদর্শ সময়? জেনে নিন খুঁটিনাটি zoom
দেশের প্রায় পাঁচ হাজার কোম্পানির মধ্যে সব থেকে বড় অংশটাই স্মল ক্যাপের দৌলতে। প্রতীকী ছবি।

নতুন-আসা ফান্ড হাউসের মধ্যে অ্যাবাকাস ইতিমধ্যে বাজারে নাম করেছে। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের পর এখন স্মল ক্যাপ প্রকল্প নিয়ে এসেছে এই সংস্থা। নীলাঞ্জন দে দেখা করলেন সঞ্জয় দোশি’র সঙ্গে। অ্যাবাকাসের হেড, ইনভেস্টমেন্টস অ্যান্ড রিসার্চ উত্তর দিলেন কয়েকটি প্রশ্নের।

আচ্ছা, একদম প্রথমে একটা যুক্তি সঙ্গত প্রশ্ন। স্মল ক্যাপ কি আজও বেশ চড়া? না কি এখন বিনিয়োগযোগ্য?

Advertisement

(হেসে) জানি আপনি কী বলতে চাইছেন। দেখুন, কোভিড পরবর্তী সময়ে (মানে ২০২০-২৪ পর্যায়ে) স্মল ক্যাপের ভ্যালুয়েশন খুব বেশি ছিল। তার পর এসেছে কড়া ধরনের কারেকশন। Nifty SmallCap 250-র গতিবিধি দেখলেই ব্যাপারটা বুঝবেন। ইনভেস্টররা জানতে চাইছেন এটি ‘রিসেট’ কি না, নাকি আরও বড় সংশোধনের আগে সাময়িক বিরতি। আমার মতে, এখন স্মল ক্যাপে বিনিয়োগ করার সময় ফিরে এসেছে, অন্তত আংশিক ভাবে। তবে সময় কম নিয়ে এলে চলবে না, তাতে রিস্ক থাকবে।

বেশ। এবার বলুন, স্মল ক্যাপের জগতে ঠিক কোথায় আকর্ষনীয় ভ্যালুয়েশন দেখতে পাচ্ছেন?

একাধিক সেক্টরের কথা বলা যায়। যেমন ইলেকট্রনিক্স। অথবা ফিনান্সিয়াল সার্ভিসেস। অবশ্যই কোনও বিশেষ স্টকের কথা উল্লেখ করতে পারব না। আমরা কি খুঁজছি, তা যদি জানতে চান, তাহলে বলি–যে বিভিন্ন কোম্পানির প্রফিটের ধারাবাহিকতা দেখছি। ব্যালেন্স শিট কতটা শক্তপোক্ত, তাও দেখছি। সংস্থাগুলো কতখানি ‘leveraged’, মানে তাদের ধারকর্জ ঠিক কেমন, তা বোঝার চেষ্টা করছি।

নতুন স্মল ক্যাপ ফান্ডের প্রসঙ্গে ইনভেস্টরদের কী বলবেন?

লগ্নি করে তাৎক্ষণিক রিটার্ন চাইবেন না, এ কথা আমি বারবার বলি। তার চেয়ে এককালীন ইনভেস্টমেন্ট করুন কয়েক বছরের কথা মাথায় রেখে। সিপ শুরু করুন, সম্ভব হলে দীর্ঘকাল তা চালানোর জন্য তৈরি থাকুন। মোট কথা, স্মল ক্যাপের জন্য উপযুক্ত অ্যালোকেশন দিন, ‘রিস্ক টলারেন্স’ বুঝে তা করতে হবে।

স্মল ক্যাপের দুনিয়া তো খুব বিস্তৃত…

হ্যাঁ। আমাদের দেশের প্রায় পাঁচ হাজার কোম্পানির মধ্যে সব থেকে বড় অংশটাই স্মল ক্যাপের দৌলতে। অনেক বিকল্প আছে, তবে আমাদের খুব বুঝেশুনে পোর্টফোলিও তৈরি করতে হবে। এরই মাঝে ডাইভারসিফাই করব আমরা। কয়েকটা পয়েন্ট বলছি এই প্রসঙ্গে — এক, আমরা মোমেন্টামের পিছনে অযথা দৌড়তে চাই না। দুই, শুধু ‘churn’ (পোর্টফোলিও ওলটপালট হিসাবে নিতে পারেন বিষয়টা) করতে রাজি নই আমরা। তিন, অন্যদের কৌশল অনুকরণ করব না।

Abakkus Small Cap Fund

সাধারণ ইনভেস্টরকে কী জানতে হবে?

* মোট স্মল ক্যাপ ইউনিভার্সে পঞ্চাশ ভাগ স্টক প্রায় চল্লিশ শতাংশের বেশি কমে গেছে তাদের সাম্প্রতিক উচু দামের তুলনায়।

* ভারতের জিডিপি’র বিরাট ভূমিকায় আছে ফিনান্স, রিয়েল এস্টেট, ফার্মা এবং হেলথকেয়ার। এই সব ক্ষেত্রে স্মল ক্যাপ বেশ তাগড়া।

* ‘ইমারজিং সেক্টর’ যদি দেখেন, তাহলে যে সমস্ত নাম উঠে আসে (এরোস্পেস ও ডিফেন্স, সেমিকন্ডাক্টর, রিনিউয়েবল এনার্জি, বায়োটেকনোলজি ইত্যাদি) সেগুলির বেশির ভাগই স্মল ক্যাপ গোত্রের।

*বেঞ্চমার্ক সূচক কোনটি? নিফটি স্মলক্যাপ 250 টোটাল রিটার্ন ইনডেক্স।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.