একুশের ব়্যাম্পে শ্বেতশুভ্র সাজে রাজ-শ্রাবন্তী-জুন, ‘শো স্টপার’ ব্যতিক্রমী দেব! কারা নজর কাড়লেন?
‘ফ্যাশন মিটারে’ আভিজাত্য আর রুচির মেলবন্ধনে নজর কাড়লেন যাঁরা। দেখুন অ্যালবাম।
শ্বেতশুভ্র সাজে বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মেদিনীপুরের নতুন সাংসদ জুন মালিয়া, বিধায়ক লাভলি মৈত্র, 'মিঠাই' সৌমিতৃষা কুণ্ডু, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। 'ফ্যাশন মিটারে' দশে দশ শ্রাবন্তী। চিকনকারি কাজের ওড়না আর কালো রোদচশমায় বিশেষ করে নজর কাড়লেন শ্রাবন্তী। (ছবি- পিন্টু প্রধান)
আরও পড়ুন:
রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল ঘিয়ে রঙের শাড়িতে। হালকা লিপস্টিক। মুক্তোর কানের দুলে সাজপোশাকে রুচির পরিচয় দিলেন হুগলির ‘দিদি নম্বর ওয়ান’। তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল লাল পার সাদা প্রিন্টেড হ্যান্ডলুম শাড়িতে। শ্বেতশুভ্র সাজপোশাকে আলাদা করে নজর কাড়লেন দেব-জিতর অভিনেত্রী। (ছবি- পিন্টু প্রধান)