রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকে সাড়া দিয়ে কলকাতার রাজপথে কাতারে কাতারে মানুষ।
৪৬
শ্যামবাজার থেকে বেহালার শখের বাজার, দেশপ্রিয় পার্ক থেকে সল্টলেকের করুণাময়ী- সর্বত্রই পথে নেমে প্রতিবাদে শামিল হলেন আমজনতা। তাঁদের একটাই দাবি, 'উই ওয়ান্ট জাস্টিস'।
৫৬
আর জি কর মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। কিন্তু সুপ্রিম কোর্টে শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়েও প্রতিবাদে গর্জে উঠলেন সকলে। বিচার পেতে কেন বিলম্ব, প্রশ্ন আমজনতার।
জেনিফারের মা পাঞ্জাবি, বাবা মহারাষ্ট্রের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ছোটবেলাতেই তাঁর অভিনয়ে হাতেখড়ি। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন 'আকেলে হাম আকেলে তুম' সিনেমা ও 'শাকা লাকা বুম বুম' সিরিয়ালে।
৪৭
'কসৌটি জিন্দেগি কে', 'সঙ্গম' সিরিয়ালে নায়িকা হিসেবে কাজ করেন জেনিফার। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান 'দিল মিল গ্যায়ে' সিরিয়ালের ডা. ঋধিমা গুপ্তা হয়ে।
৫৭
'দিল মিল গ্যায়ে' সিরিয়ালেই জেনিফারের নায়ক ছিলেন করণ সিং গ্রোভার। ২০১২ সালে করণের সঙ্গে জেনিফারের বিয়ে হয়। ২০১৪ সালের নভেম্বর মাসে দুজনের বিচ্ছেদ। ২০১৬ সালে বিপাশা বসুকে বিয়ে করেন করণ।
তবে জেনিফার এখনও সিঙ্গল বলেই খবর। সিরিয়ালের পাশাপাশি এখন অভিনেত্রী ওয়েব সিরিজেও মন দিয়েছেন। একতা কাপুরের 'কোড এম' সিরিজে মেজর মনিকার চরিত্রে অভিনয় করেন তিনি।
৭৭
চলতি বছরে জেনিফারকে দেখা যায় সোনি লিভের লিগাল ড্রামা সিরিজ 'রায়সিংহানি ভার্সেস রায়সিংহানি'তে। সিরিজের মুখ্য চরিত্র অনুষা হিসেবে নজর কাড়েন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।