কলকাতার একাধিক এলাকায় রাত দখলে একজোট হয়েছেন মহিলারা। তাঁদের দাবি, তরুণী চিকিৎসকের বিচার চাই। রাতে অবাধে চলাফেরার নিরাপত্তা চাই।
৭১১
কেবল কলকাতা নয়। রাত দখল অভিযান ছড়িয়ে পড়েছে রাজ্যের অন্যান্য প্রান্তেও। পথে নেমেছেন দুর্গাপুর, আসানসোল, জলপাইগুড়ির মহিলারা।
৮১১
দেশের গণ্ডি ছাড়িয়ে বিলেতেও পৌঁছেছে প্রতিবাদের ঢেউ। ভারতীয় সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে লন্ডনের ট্রিনিটি কলেজেও শুরু হয়েছে রাত দখল।
৯১১
মহিলাদের রাত দখলের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার নবান্নে জরুরি বৈঠক করেন ডিজি রাজীব কুমার। সমস্ত জায়গায় কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটা নিশ্চিত করতে নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে ডিজির তরফে।
১০১১
আর জি কর কাণ্ডে আজ রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। যার জেরে ওপিডি পরিষেবা কার্যত শিকেয়।
১১১১
দেশ স্বাধীনতার ৭৭ বছর পার। বছর ঘুরে আবারও স্বাধীন দেশের জন্মদিন পালন। কিন্তু ভূ-ভারত স্বাধীন হলেও নারীদের সামাজিক অবস্থান কোথায় দাঁড়িয়ে? প্রশ্ন তুলে দিল এই রাত দখলের অভিযান।