ফুলের তোড়ায় ঢাকা বক্ষযুগল, দুধ সাদা বিছানায় অর্ধনগ্ন নবনীতার লাস্যে ক্লিন বোল্ড নেটভুবন!
ধারাবাহিকে অভিনয়ের সময় কোনওদিনই খুব একটা খোলামেলা পোশাকে নিজেকে মেলে ধরেননি।
আজকাল নিত্যনতুন ফটোশুটে মাত দিচ্ছেন টেলি অভিনেত্রী নবনীতা দাস। ধারাবাহিকে অভিনয়ের সময় কোনওদিনই খুব একটা খোলামেলা পোশাকে বা 'বোল্ড বিউটি' অবতারে নিজেকে মেলে ধরেননি। কিন্তু, এযাবৎকাল সাহসী ফটোশুটে সোশাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন নবনীতা। তীব্র দাবদাহে যখন সকলের হাসফাঁস অবস্থা তখন উন্মুক্ত ঊর্ধাঙ্গ প্রদর্শনে নেটভুবনে একেবারে ' জ্বালাময়ী' অবতারে নবনীতা।
আরও পড়ুন:
শরীরে নেই সুতোর বংশ, উন্মুক্ত পিঠ আর দুধ সাদা বিছানায় লুটোপুটি! একফালি চাদরে কোনওক্রমে লজ্জা নিবারণ। নবনীতার এহেন রূপ দেখে চক্ষুচড়কগাছ নেটাগরিকদের। আগে কোনওদিন নবনীতাকে এমন 'বোল্ড' অবতারে দেখা গিয়েছে কিনা সেই চিন্তায় মগ্ন অনুরাগীরা। নেটভুবনে লাস্যময়ী নবনীতার ছবি দাবানলের গতিতে ভাইরাল। কমেন্ট বক্সজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকেই নবনীতার এই স্বাধীনচেতা ও আত্নবিশ্বাসী মনোভাবে বিরুপ প্রতিক্রিয়া দিয়েছেন।
মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলের ঘরে খোলামেলা ফটোশুটে মেতেছেন নবনীতা। সমাজমাধ্যমে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সাদা চাদরে জড়ানো বক্ষযুগলে আগলে ফুলের তোড়া। ঠোঁটের কোণে এক চিলতে হাসিতে নবনীতা যেন বুঝিয়ে দিলেন সাহসী ফটোশুটে তিনি কতটা স্বচ্ছন্দ। বিতর্কিত মন্তব্যকে দূরে রেখে আপাতত লাস্যে মাখামাখি বঙ্গললনায় মজে অনুরাগীদের একাংশ।
সাদা বিছানায় ছড়ানো ফুল, সঙ্গে ফুলের তোড়া আর আপেল। বইয়ের পাতায় মুখ ঢেকে আপেল হাতে আজও 'সাহসী' অবতারে লেন্সবন্দি নবনীতা। ঘরের ভিতর নরম-স্নিগ্ধ আলোয় নবনীতার হট অদায় ক্লিক বোল্ড নেটপাড়া। লেটেস্ট ফটোশুটে যে নেটারগিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তা বলার অপেক্ষাই রাখছে না। কখনও বিছানায় মুখ গুঁজে তো কখনও আবার কাচের জানালা ঘেরা বারান্দায় ফুল হাতে প্রকৃতি উপভোগ করছেন অভিনেত্রী।
আরও পড়ুন:
জীতুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর চর্চায় ছিলেন নবনীতা। এমনকী প্রাক্তন স্বামীকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের সময়ও অভিনেতার পাশে ছিলেন। মধ্যরাতে জীতুর সঙ্গে লাইভে এসে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নজির গড়েছিলেন নবনীতা। সবশেষে একটা কথা কিন্তু, না বললেই নয় মুম্বইয়ে কোনও প্রোজেক্টের কাজে গিয়েছিেন নাকি একান্তযাপন তা জানতে অত্যুৎসাহী নবনীতার অনুগামীরা।