সৌভাগ্য ফেরাতে বাড়ি সাজান ড্রিমক্যাচারে, জেনে নিন কোথায় টাঙালে মিলবে সুফল
ড্রিমক্যাচারের জন্ম আদতে আমেরিকায়। বর্তমানে গোটা বিশ্বে জনপ্রিয় এই ড্রিমক্যাচার। পছন্দ করেন প্রত্যেক শৌখিন গৃহস্থ।
নিজের বাড়িকে কীভাবে কোনও অশুভ শক্তি থেকে দূরে রাখা যায়, তা নিয়ে গৃহস্থের ভাবনাচিন্তার সীমা নেই। অশুভ শক্তির কুপ্রভাব থেকে বাঁচতে অনেকেই এখন বাড়িতে ড্রিমক্যাচার রাখেন। পালক, পাথর, পুঁথি দিয়ে তৈরি ড্রিমক্যাচার যেমন কুনজর কাটাতে সাহায্য করে তেমনই আবার দুঃস্বপ্ন দূর করে। পাশাপাশি বাড়ির শোভাবর্ধনেও তার জুড়ি মেলা ভার।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বাড়িতে শুধু টাঙিয়ে রাখলেই ইতিবাচক শক্তির সঞ্চার হবে না। মানতে হবে কিছু নিয়মকানুনও। ড্রিমক্যাচারে যেন ধুলো ময়লা জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। সপ্তাহে কমপক্ষে একবার পরিষ্কার করে ফেলুন। তারপর সূর্যালোক কিংবা চন্দ্রালোকে রাখুন। তাতে আবার নতুন করে ইতিবাচক শক্তিতে ভরপুর হয়ে উঠবে আপনার ঘরের শোভা বাড়ানো ড্রিমক্যাচার।
তবে ড্রিমক্যাচার ভুলে রান্নাঘরে কিংবা স্টোররুমে রাখবেন না। ফ্যানের নিচেও রাখা উচিত নয়। অপরিষ্কার হলে ইতিবাচক শক্তি বাধা পেতে পারে। আপনার বাড়ির দেওয়ালেও ড্রিমক্যাচার না লাগানোই ভালো। মনে রাখবেন, ড্রিমক্যাচার যত দুলবে, ততই ইতিবাচক শক্তিসঞ্চার হবে। ধননসম্পদে ভরে উঠবে আপনার জীবন। আপনার সুখসমৃদ্ধি হয়ে উঠতে পারে অন্যের ঈর্ষার কারণ।