‘৫ হাজারে আমার সঙ্গে হানিমুন করতে চেয়েছিল, দিনের পর দিন…’, রাজবীরের গোপন চ্যাট নিয়ে বিস্ফোরক স্যান্ডি
‘বিগ বস বাংলা’র কড়া প্রতিযোগী রাজবীরের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটালেন স্যান্ডি সাহা।
'বিগ বস বাংলা'র অন্দরের সমীকরণ যেভাবে বদলাচ্ছে, তা দেখে গিরগিটিদেরও লজ্জা পাওয়ার জোগাড়! নিত্যদিনের হাইভোল্টেজ ড্রামায় মজেছেন দর্শকও। গোড়ায় শোনা গিয়েছিল, স্যান্ডি সাহাও নাকি 'বিগ বস বাংলা'য় অংশ নিতে চলেছেন। কিন্তু সেসব এখন অতীত। 'বিগ বস' দূর্গে না ঢুকেও রাজবীরকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন স্যান্ডি, তা নিয়েই তোলপাড় নেটভুবন।
আরও পড়ুন:
মোবাইলে চ্যাট দেখিয়ে স্যান্ডির দাবি, "যে মানুষটা ৫ হাজার টাকার জন্য আমার সঙ্গে দুবাইয়ে হানিমুনে যেতে রাজি হয়ে যায়, তাঁকে নিয়ে আর কী-ই বা বলব!" এখানেই থামেননি ইনফ্লুয়েন্সার। রাজবীরকে 'অর্থলোভী' বলেও দাবি করেন স্যান্ডি। তাঁর মন্তব্য, "ওর কাছে টাকাটাই সব।" অতীতে মডেল-অভিনেতা তাঁর কাছে কারি কারি টাকা চাইতেন বলেও বিস্ফোরক দাবি করেন তিনি। শুধু কি তাই?
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্যান্ডির দাবি, "রাজবীর প্রতিনিয়ত আমার কাছে ৫০ হাজার টাকা করে চাইত।" মুম্বইতে যাওয়ার আগেমডেল-অভিনেতা নাকি স্যান্ডি সাহার বাড়িতেই ঠাঁই নিয়েছিলেন। তাঁর দাবি, "একসময়ে শহর কলকাতায় রাজবীর দে'র মাথা গোঁজার কোনও জায়গা ছিল না। তখন শিলিগুড়ি থেকে এসে ও আমার বাড়িতেই দিনের পর দিন থেকেছে।"
আরও পড়ুন:
'বিগ বস বাংলা'য় হপ্তা তিনেক ধরেই দর্শকমহলের আতশকাচে রাজবীর-নন্দিনীর মাখোমাখো রসায়ন। সেপ্রসঙ্গেও মন্তব্য করেন স্যান্ডি সাহা। ইনফ্লুয়েন্সারের দাবি, "বিগ বসের এই প্রেম পুরোটাই ওর গেম প্ল্যান। রাজবীর খুবই স্মার্ট। নিজের স্বার্থসিদ্ধির জন্য বরাবর সকলকে ব্যবহার করেছে। নন্দিনী ওকে ব্যবহার করছে না। রাজবীরই নন্দিনীকে ব্যবহার করছে। ও আজ অবধি মুম্বইয়ের একাধিক ফ্যাশন ডিজাইনার থেকে বহু মানুষকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে।"
রাজবীরের প্রেম-প্রেম বাতিক নিয়ে গোড়া থেকেই দর্শকমহলে ফিসফাস। স্যান্ডি বললেন, "ও আমার সঙ্গেও প্রেমের নাটক করত। রিয়ালিটি শোয়ে টিকে থাকার জন্যেই রাজবীর প্রেমের নাটক করছে। আমি কখনও ভাবতেও পারিনি যে, ও এতটা স্বার্থপর হতে পারে!" স্যান্ডি জানান, একসময়ে রাজবীরকে খুব ভালো বন্ধু ভাবতেন তিনি। তাই রাজবীর 'রোডিজ' থেকে বাদ পড়ায় রীতিমতো কেঁদে ফেলেছিলেন স্যান্ডি। তবে আজ সেসম্পর্ক তিক্ততায় পরিণত হয়েছে।