বিজয়-রশ্মিকার গয়নাই শুধু ৭ কোটির! বিগ বাজেটের বিয়ে করেছিলেন আর কোন তারকা?
বিয়ের পোশাকের দামে কোন সেলেব কাকে টেক্কা দিলেন?
রাজস্থানের উদয়পুরের বিলাসবহুল ভিলায় বসে বিয়ের আসর। তার খরচও নেহাত কম নয়। আমন্ত্রিতদের জন্য খাওয়াদাওয়ার এলাহি আয়োজন করা হয়। তবে বিয়েতে মণীশ মালহোত্রা কিংবা সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরেননি। অনামিকা খান্নার ডিজাইন করা পোশাক পরে বিয়ে সারেন বিরোশ। কলকাতার কন্যা অনামিকা এর আগে অনন্ত ও শ্বেতা আম্বানির বিয়ের পোশাক ডিজাইন করেছেন।
আরও পড়ুন:
অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য সম্পর্ক নিয়ে বর্তমানে ফিসফিসানির শেষ নেই। এখনও পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়নি দু'জনের। তবে বি-টাউনের অন্দরে কান পাতলে শোনা যায়, তাঁদের নাকি সম্পর্ক তলানিতে ঠেকেছে। এলাহি আয়োজন হয়েছিল তাঁদের বিয়ের। বচ্চনবধূর সোনালি কাঞ্জিভরম নজর কেড়েছিল সকলের। নীতা লুল্লার ডিজাইন করা ওই কাঞ্জিভরমের দামই নাকি ছিল ৭৫ লক্ষ টাকা।
ছোটবেলার বন্ধু আনন্দ আহুজাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন সোনম কাপুর। গত ২০১৮ সালের মে মাসে বিয়ে সারেন দু'জনে। মেহেন্দি, সঙ্গীতের পর সমস্ত রীতি মেনে বিয়ে করেন তাঁরা। বিয়ের আসর বসেছিলেন মুম্বইয়ের বান্দ্রায়। সোনমের আত্মীয় কবিতা সিংয়ের বালোয় এলাহি আয়োজন করা হয়। বিয়ের পোশাকে খরচের নিরিখে ঐশ্বর্যর পরেই রয়েছেন সোনম কাপুর। মেরুন লেহেঙ্গায় বিয়ে করেছিলেন। ফ্যাশন ডিজাইনার অনুরাধা ভাকিলের তৈরি লেহেঙ্গা পরেছিলেন তিনি। যার দাম ছিল...
আরও পড়ুন:
২০১৮ সালে রাজস্থানের যোধপুরের উমেদ ভবনে প্যালেস বিগ বাজেটের বিয়ের সাক্ষী। কয়েক মাসের প্রেমের পরেই প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নিক। পিগি চপস সাড়া দেন। হয় মন বিনিময়। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে চার হাত এক হয়। সেলিব্রিটি ডিজাইনার সব্যসাচীর নকশা করা লাল লেহেঙ্গায় সেজেছিলেন পিগি চপস। তাঁর লেহেঙ্গার দাম ছিল আনুমানিক ১৮ লক্ষ টাকা।
কাউকে কিছু না জানিয়ে একেবারে ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে সারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল বিয়ের আসর। পরিবারের লোকজন ও বলিউডের হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে। বিয়ে নিয়ে কেন এত গোপনীয়তা, পরে অবশ্য সে কারণ স্পষ্ট করেন সেলেব দম্পতি। তাঁদের বিয়ে হয় গত ২০২১ সালের ডিসেম্বরে। সেই সময় কোভিডকাল হওয়ায় সংক্রমণের ঝুঁকি ছিল। সে কারণেই নাকি একেবারে গুটিকয়েক সদস্যকে...
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘মহা সমুদ্রম’-এর সেটে আলাপ অদিতি ও সিদ্ধার্থের। ছবির সেট থেকেই তাঁদের বন্ধুত্ব, তারপর প্রেম। নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে সোশাল মিডিয়ায় ছবি, ভিডিওই যেন ছিল সম্পর্কে জড়ানোর আভাস। ২০২৪ সালে হায়দরাবাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে ওয়ানাপার্থি শহরের একটি পুরনো মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন অদিতি ও সিদ্ধার্থ। পরিবার এবং নিকট বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। দক্ষিণী রীতি মেনে...
২০১৭ সালে গোয়ায় এলাহি আয়োজনে নাগ চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু। প্রতিটি অনুষ্ঠানে আলাদা আলাদা পোশাকে সেজেছিলেন অভিনেত্রী। ২০২১ সালে বিচ্ছেদ হয় তাঁদের। বিচ্ছেদের যন্ত্রণা ভুলে বছর তিনেক পর বলিউডের খ্যাতনামা পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নতুন সম্পর্কে জড়ান। গত বছরের ডিসেম্বরে সম্পর্ককে সিলমোহর দেন। কোয়েম্বাটোরের লিঙ্গ ভৈরবী মন্দিরে বিয়ে সারেন রাজ ও সামান্থা। জীবনের বিশেষ মুহূর্তে লাল রঙের ডিজাইনার শাড়ি পড়েছিলেন অভিনেত্রী। রাজের পরনে...