তৃণমূল ছেড়ে কংগ্রেসে, ফের ঘর ওয়াপসি! গায়িকাকে বিয়ে, ছবিতে দেবরাজ-অদিতির প্রেমকাহিনী
যুব তৃণমূল কর্মী হিসেই দেবরাজের রাজনৈতিক কেরিয়ারের সূচনা।
আরও পড়ুন:
তাঁর জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নপূরণ করে কংগ্রেস। বিধাননগর পুরনিগম এলাকার ৭ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে লড়েন তিনি। জিতেওছিলেন। কিন্তু তাঁর কংগ্রেস মোহ খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে যায়। ফের ফিরে যান তৃণমূলে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। খুব অল্প সময়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। বঙ্গ রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ নাম হয়ে ওঠেন।
কেরিয়ারে উন্নতির পরই ব্যক্তিগত জীবন গুছিয়ে নেন দেবরাজ। এলাকারই বাসিন্দা বিখ্যাত সংগীত শিল্পী অদিতি মুন্সির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। যদিও প্রেম করে বিয়ে কিন্তু নয়। দেখাশোনা করে, পরিবারের ইচ্ছেতেই গাঁটছড়া বাঁধেন দেবরাজ-অদিতি। বিয়ের পর স্ত্রীকেও নিয়ে আসেন রাজনীতিতে। সম্প্রতি সন্তান হয়েছে এই দম্পতির।
আরও পড়ুন:
তবে দীর্ঘদিন ধরেই দেবরাজের বিরুদ্ধে বিভিন্নরকম অনৈতিক কাজের অভিযোগ উঠছিল। নিয়োগ দুর্নীতি মামলাতেও ইডির স্ক্যানারে ছিলেন তিনি। একাধিকবার তলবও করা হয়েছিল। তবে বরাবরই স্বামীর প্রতি ভরসা রেখেছিলেন অদিতি। দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছিলেন, স্বামীর সঙ্গে জেলে যেতেও রাজি তিনি। এরই মাঝে মঙ্গলবার রাতে রটে যায় গ্রেপ্তার হয়েছেন দেবরাজ। যদিও কোন মামলায়, কী বৃত্তান্ত তা জানা যায়নি সেই সময়।