চোখ-মুখ একদম ফ্যাকাশে দেখাচ্ছে? খাওয়াদাওয়ায় অরুচি, পিছু ছাড়ছে না ক্লান্তি? তাহলেই সাধু সাবধান। অ্যানিমিয়ায় ভুগছেন না তো! এই রোগটিকে অনেকে রক্তাপ্লতাও বলে থাকেন। রোগটি দেখা দিলে প্রথম থেকেই সতর্ক হতে হবে। রক্তাপ্লতার কারণে অনেক সময় মানসিক অবসাদও তৈরি হয়। শুধু তাই নয়, হৃদস্পন্দনের গতিও বাড়তে থাকে। যদিও এই রোগটি পুরুষের তুলনায় মহিলাদের মধ্যেই বেশি দেখা যায়।
২৯
রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলেই অ্যানিমিয়া দেখা দেয়। এই অবস্থায় রক্তে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। ফলে শরীরে বিভিন্ন জটিল পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়।
আমাদের দেশে এই সমস্যা ঘরে ঘরে দেখা যায়। বহু মানুষই এই রোগে আক্রান্ত হন। সাধারণত শরীরে বি ১২ ও আয়রনের ঘাটতি তৈরি হলে রক্তে হিমোগ্লোবিন কমতে থাকে যা থেকে অ্যানিমিয়া দেখা দেয়।
৪৯
শরীরে আয়রনের কমতি দেখা দিলে পাতে রাখুন এমন কিছু খাবার যা আয়রনের ঘাটতি মেটায়। শিমের দানা, পালং শাক, কিশমিশ কুমড়োর বীজ ও গুড় হল আয়রনের প্রাকৃতিক উৎস। এই সব খাবারে অত্যাধিক পরিমাণ আয়রন রয়েছে যা অ্যানিমিয়ায় দারুণ কাজ দেয়।
৫৯
রক্তাল্পতার আরেকটি কারণ ভিটামিন বি ১২-এর ঘাটতি। তাই খাদ্যতালিকায় এমন খাবার অবশ্যই রাখুন যা থেকে ভিটামিন বি ১২ পাওয়া যায়। মাছ, মাংস, ডিম ও দুগ্ধজাত দ্রব্যে ভিটামিন বি ১২-এর ভালো উৎস।
রক্তে হিমোগ্লোবিন বাড়াতে আয়রন যুক্ত খাবার খাওয়া প্রয়োজন। কিন্তু শুধু খেলেই তো হল না! আয়রন শুষে নিতে ভিটামিন সি সাহায্য করে। তাই আয়রনের ঘাটতি মেটাতে ভিটামিন সি আছে এমন খাবারও খেতে হবে বইকি! আমলকি, কমলালেবু, টম্যাটতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ধরনের খাবার তালিকায় রাখুন।
৭৯
বীটরুটের জুস খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে। বীটরুটে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। শুধু তাই নয়, রয়েছে ভিটামিন বি১, বি২, বি৬ এবং বি১২ ও ভিটামিন সি। এছাড়াও ম্যাগনেশিয়াম ও ফসফরাসের মতো প্রয়োজনীয় উপাদান।
৮৯
ব্রকোলিতে একইসঙ্গে রয়েছে আয়রন ও বি কমপ্লেক্স ভিটামিন। সঙ্গে ভিটামিন এ, সি, ফোলিক অ্যাসিড, ম্যাগনেশিয়াম। তাই খাদ্যতালিকায় এই সবজি রাখতে ভুলবেন না যেন!
৯৯
সাধারণত সঠিক আহার ও পর্যাপ্ত বিশ্রামেই অ্যানিমিয়া দূর হয়। তবে বেশি সমস্যা দেখা দিলে ফেলে রাখবেন না। চিকিৎসকের পরামর্শ নিন। তাতেই মিলবে সুরাহা।
'ওয়ার ২'-এর বহু প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই চর্চায় কিয়ারা আডবানির চাবুক ফিগার। প্রেগন্যান্সির পর্বের আগে এই মেগাবাজেট সিনেমার শুটিং সেরেছিলেন অভিনেত্রী। যার জন্যে কড়া ডায়েট এবং জীবনচর্যার মধ্যে দিয়ে যেতে হয় কিয়ারাকে।
২১০
'ওয়ার ২' সিনেমার ঝলক-গান নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি লাইমলাইটে কিয়ারা আডবানির বিকিনি লুক। অনেকেই হয়তো ভাবতে পারেন, ক্র্যাশ ডায়েটের জোরেই এহেন চাবুক ফিগারের মালকিন হয়েছেন কিয়ারা! তবে বিষয়টি কিন্তু আদতে সেটা নয়। তাহলে?
কোন মন্ত্রবলে ছিপছিপে শরীরে নেটপাড়া কাঁপাচ্ছেন কিয়ারা? জানা গেল, অভিনেত্রী শরীরচর্চায় ঘাম ঝরানোর পাশাপাশি ব্যালেন্সড ডায়েট করেছেন।
৪১০
'ওয়ার ২'তে কিয়ারার চাবুক ফিগারের নেপথ্যের এই ডায়েট রহস্য কী তাহলে? ফাঁস করেছেন অভিনেত্রীর ডায়েটিশিয়ান। কোনও শর্টকাট নয়, বরং কসরত করেই এহেন ফিগার তৈরি করেছেন তিনি।
৫১০
পুষ্টিবিদ জানিয়েছেন, 'ওয়ার ২' ছবিতে প্রথমবারের জন্য বিকিনি পরতে হবে জেনে সেভাবেই প্রস্তুতি নিতে চেয়েছিলেন, যাতে নিজের সেরাটা দিতে পারেন। সেই থেকে শুরু হল কড়া প্রস্তুতি।
ডায়েটিশিয়ান জানিয়েছেন, সারাদিনে কিয়ারা মেপে খাবার খেতেন। সেটা রান্নায় ব্যবহার করা তেল হোক বা চিজ। সবটাই একেবারে মেপে রান্না করা হত অভিনেত্রীর জন্য।
৭১০
প্রাতঃরাশে প্রোটিন প্যানকেক ছিল মাস্ট! যা তৈরি হত ময়দা নয় ওটস দিয়ে। তাতে ওয়ালনাট পাউডার, ম্যাপেল সিরাপের মতো উপকরণ পড়ত। আর বাড়িতে বানানো হেজলনাট বাটার।
৮১০
এখানেই শেষ নয়! কিয়ারার প্রাতঃরাশের প্লেটে থাকত মরশুমি রকমারি ফলও। ওই স্পেশাল প্যানকেক নাকি কিয়ারার এতটাই ভালো লেগেছিল যে তৈরি করার পদ্ধতি পুরোটাই ভিডিও করে রেখেছিলেন। যাতে বাইরে শুটে গেলে অসুবিধে না হয়।
৯১০
জানা গেল, ইউরোপে শুটিং থাকাকালীন নাকি এই প্যানকেকই খেতেন কিয়ারা আডবানি। মধ্যাহ্নভোজে গ্রিলড চিকেন, চিকেন কারি, অ্যাসপারাগাস, বেবি পটেটো, অ্যাভোকাডোর মতো রকমারি খাবার থাকত।
১০১০
আর নৈশভোজ তুলনায় হালকা করতেন। চিকেন এবং সবজি দিয়েই ডিনার সারতেন অভিনেত্রী। তার সঙ্গে পর্যাপ্ত ঘুমও দরকার। জানা যায়, রাত ৮টার আগে ঘুমোতে যেতেন অভিনেত্রী। আর উঠতেন ভোরবেলা। তার পর জিমে ঘাম ঝরিয়েই শুটে। এই রুটিন মেনেই এহেন চাবুক ফিগার তৈরি করেছেন কিয়ারা। (ছবি- ফেসবুক)
দু'জনেই ক্রিকেটের কিংবদন্তি। একজন জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলে আগুন ছোটান। অন্যদিকে, লাল বলের ক্রিকেটে অবসর নিয়েছেন আরেকজন। এমএস ধোনি এবং বিরাট কোহলি।
২৬
দু'জনের দীর্ঘদিনের সম্পর্কের রসায়ন কমবেশি সকলেই জানেন। মাঠে হোক কিংবা মাঠের বাইরে, দু'জনের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। একটি অনুষ্ঠানে এসে মাঠের বাইরে কোহলির একগুচ্ছ গুণাবলির কথা তুলে ধরেছেন মহেন্দ্র সিং ধোনি।
ওই অনুষ্ঠানে মাহি বলেন, "খুবই ভালো গান গায় বিরাট। দারুণ নাচতেও পারে। এখানেই শেষ নয়। খুব ভালো মিমিক্রিও করতে পারে। ও খুব প্রাণবন্ত। রগুড়ে।"
৪৬
তিনি আরও বলেন, "যখন মুডে থাকে, তখন ও প্রচণ্ড মজা করতে পারে। যদি ও মুডে থাকে, তখন ও আপনাকে বিনোদন দেবেই। সেই সময় ও আপনাকে কতটা আনন্দ দেবে ভাবতেই পারবেন না।" এভাবেই কোহলিকে 'বিনোদনের সম্পূর্ণ প্যাকেজ' হিসাবেও বর্ণনা করেছেন ধোনি।
৫৬
মাঠে একসময় ঝড় তুলত ‘মাহিরাট’ জুটি। তাঁদের ‘রানিং বিট্যুইন দ্য উইকেট’ দেখে অবাক হতেন দর্শকরা। একসঙ্গে খেলে একের পর এক ম্যাচ জিতিয়েছেন ভারতকে। এখন যদিও দু'জনের পথ আলাদা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর ধোনিকে এখন শুধু দেখা যায় আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে। অন্যদিকে, টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট ছেড়ে কোহলির ফোকাস ওয়ানডে'তে দেশের হয়ে উজাড় করে দেওয়া। যদিও মাঠের বাইরে দুই কিংবদন্তির সম্পর্ক আজও...
কোহলিকে আগে বিভিন্ন অনুষ্ঠানে ডান্সার অবতারে দেখা গিয়েছে। কখনও তাঁকে অন্যকে নকল করতেও দেখা গিয়েছে। তবে তিনি যে ভালো গানও গাইতে পারেন, তা এতদিন অজ্ঞাত ছিল। এ কথাই তুলে ধরেছেন ধোনি।