চাহাল থেকে রোহিত, ১৮টি আইপিএলে ১৮ জনের হ্যাটট্রিক! তালিকার শীর্ষে কে?
আইপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন লক্ষ্মীপতি বালাজি।
লক্ষ্মীপতি বালাজি: তিনি আইপিএলে প্রথম হ্যাটট্রিক করেন। ১০ মে, ২০০৮ সালে সিএসকে'র হয়ে তাঁর এই কৃতিত্ব। ইরফান পাঠান, পীযূষ চাওলা, এবং বিক্রম সিংয়ের উইকেট নিয়ে আইপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন। ওই ম্যাচে ২৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা পুরস্কারও পেয়েছিলেন। এই মরশুমেই সিএসকে পেসার মাখায়া এনটিনি কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।