৩৮ বছরে পা দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। গত দেড় দশকে সাদা বলের ক্রিকেটের বিশ্বসেরা তারকাদের মধ্যে উচ্চারিত হয় রোহিতের নাম। ওয়ানডে ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ওপেনারের রেকর্ডও ঈর্ষণীয়।
২৮
অধিনায়ক হিসাবে রোহিত পাঁচবার আইপিএল জিতেছেন। আর ক্রিকেটার হিসাবে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। সেটাও রেকর্ড।
রোহিতের আনুমানিক সম্পত্তি ২১৮ কোটি টাকা। ভারতের অন্যতম ধনী ক্রিকেটার তিনি। ক্রিকেট খেলার জন্য বেতনের পাশাপাশি বিভিন্ন জায়গায় বিনিয়োগ ও বিজ্ঞাপন থেকেও প্রচুর অর্থ উপার্জন করেন তিনি।
৪৮
বোর্ডের এ+ ক্যাটাগরিতে রয়েছেন রোহিত। অর্থাৎ প্রতি বছর ৭ কোটি টাকা বেতন পান তিনি। এছাড়া টেস্ট ম্যাচ পিছু ১৫ লক্ষ টাকা, ওয়ানডে পিছু ৬ লক্ষ টাকা ও টি-টোয়েন্টি ৩ লক্ষ টাকা পান।
৫৮
চলতি আইপিএলের আগে রোহিতকে ১৬.৩ কোটি টাকায় রিটেইন করে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এখন তিনি আর অধিনায়ক নন। এর আগে ২০২২ সালে ১৬ কোটি টাকায় তাঁকে রিটেইন করেছিল মুম্বই।
২০১৫ সালে রীতিকা সাজদে-কে বিয়ে করেন রোহিত। মেয়ে সামাইরা ও ছেলে আহানকে নিয়ে তাঁদের সুখী সংসার। মুম্বইয়ের ওরলি অঞ্চলের আহুজা টাওয়ারের ২৯তম তলায় ৬০০০ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আছে হিটম্যানের।
৭৮
রিপোর্ট অনুযায়ী, তাঁর রাজকীয় আবাসনের মূল্য ৩০ কোটি টাকার কাছাকাছি।
৮৮
গাড়ির শখ রয়েছে রোহিতের। যার প্রত্যেকটিরই মূল্য কোটি টাকার বেশি। তার মধ্যে ল্যাম্বরগিনি ইউরাসের মূল্য ৪.১৮ কোটি টাকা। এই গাড়ির নম্বর ০২৬৪। যা ওয়ানডেতে তাঁর সর্বোচ্চ রান।
ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ম্যাচ উইনারদের অন্যতম তিনি। মাস কয়েক আগেই অবসর ঘোষণা করেছেন অশ্বিন। তারপরই তাঁর নাম পদ্ম সম্মানের জন্য বিবেচনা করে সরকার। এদিন রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান পান অশ্বিন। অবসরের ২২ বছর পর পদ্মশ্রী পাচ্ছেন কিংবদন্তি ফুটবলার আই এম বিজয়নও।
২৭
ভারতীয় হকির সেরাদের মধ্যে অন্যতম পিআর শ্রীজেশ। টোকিওর পর প্যারিস–টানা দুই অলিম্পিকে দেশের হয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক। পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন তিনি। পদ্মশ্রী সম্মান পেলেন প্যারালিম্পিকে সোনা জয়ী অ্যাথলিট হরবিন্দর সিংও।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ অজিত কুমার। তবে মূলত তামিল ছবির জন্য আকাশছোঁয়া খ্যাতি তাঁর। অসংখ্য সিনেমায় অভিনয়ের পাশাপাশি ২২টি পুরস্কার জিতেছেন তিনি। এবার তাঁর মুকুটে জুড়ল পদ্মভূষণ সম্মান। এছাড়া মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত অসামু সুজুকি।
৪৭
পদ্মশ্রী পুরস্কার পেলেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। পঞ্চাশ বছরের বেশি সময় ঢাক বাজিয়ে অবশেষে দেশের অন্যতম সেরা সম্মান ‘পদ্মশ্রী’ পেলেন হাবড়া থানার মছলন্দপুর বিধানপল্লীর বাসিন্দা গোকুলচন্দ্র দাস। এছাড়া সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত নগেন্দ্রনাথ রায়।
৫৭
শেখর কাপুর একাধারে পরিচালক, অভিনেতা ও প্রযোজক। মাসুম, মি. ইন্ডিয়া বা ব্যান্ডিট কুইনের মতো জনপ্রিয় সিনেমার স্রষ্টা তিনি। ২০০০ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। এবার পদ্মভূষণ সম্মান পেলেন। এছাড়া পদ্মভূষণ পেয়েছেন বিহারের রাজনীতিবিদ সুশীল কুমার মোদি।
গজলের জন্য বিখ্যাত ছিলেন পঙ্কজ উদাস। ২০২৪-র ফেব্রুয়ারিতে প্রয়াণ ঘটে। দীর্ঘ চার দশকেরও বেশি সঙ্গীত সাধনার জন্য মরণোত্তর পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন তাঁর স্ত্রী। সঙ্গীত সাধনার জন্য পদ্মশ্রী পেয়েছেন জশপিন্দর নারুলা কউল।
৭৭
দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় মুখ নন্দমুরি বালকৃষ্ণও পদ্মভূষণ পেয়েছেন। এছাড়া পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম আছে মমতা শংকর ও গায়ক অরিজিৎ সিংয়ের। বাংলা থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক। পাশাপাশি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন শতায়ু স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবো সারদেসাই।
মাঙ্গলিক শঙ্খের সুরে মুখরিত দিঘা। সৈকতনগরীতে উৎসবের মেজাজ। দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস-সহ অন্যরা।
২৮
মন্দিরের দ্বারোদঘাটনের অনুষ্ঠানের সাক্ষী হতে রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা জমা হবেন দিঘায়। তাঁদের আতিথেয়তায় যাতে কোনও ত্রুটি না থাকে সেদিকে নজর রয়েছে মুখ্যমন্ত্রীর।
এদিন মন্দিরের অন্দরের নিরাপত্তা, পুজার্চনার ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।
৪৮
দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি। অন্তত ৮০০ কারিগর দিঘায় আসেন মন্দির নির্মাণের কাজে।
৫৮
একইভাবে দিঘার জগন্নাথ মন্দিরের সিংহদ্বার বা মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছে কালো রঙের অরুণ স্তম্ভ। দিঘার জগন্নাথ মন্দিরের প্রবেশ দ্বারের সামনে কালো পাথরে তৈরি ৩৪ ফুট লম্বা ১৮ মুখী অরুণ স্তম্ভ তৈরি করা হয়েছে। আর এই স্তম্ভের মাথায় রয়েছে অরুণা মূর্তি।