স্বামীর কথায় ওঠবস করুক স্ত্রী, জেন জি’র ভাবনায় প্রকট পুরুষতন্ত্রের ছাপ! বলছে সমীক্ষা
লিঙ্গসমতা নিয়ে শুধু মুখেই সোচ্চার জেন জি। অথচ ভাবনায় নাকি বড্ড সেকেলে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
দেখা গিয়েছে, জেন জি অনের বেশি পুরুষতান্ত্রিকতায় বিশ্বাসী। প্রায় ৩৩ শতাংশ জেন জি মনে করে সংসারের সমস্ত সিদ্ধান্ত নিতে পারে শুধুমাত্র পুরুষরা। মহিলারা কোনও সিদ্ধান্ত নিতে পারে না। এমনকী আর্থিকভাবে স্বাবলম্বী মহিলারাও নিতে পারেন না। আবার প্রায় ৩১ শতাংশ জেন জি পুরুষ বিশ্বাস করেন, স্ত্রী স্বামীর কথায় ওঠবস করবেন। সুতরাং জেন জি অনেক বেশি পুরুষতান্ত্রিক ভাবনাচিন্তায় বিশ্বাসী।
এখানেই অবশ্য শেষ নয়। কর্মরত তরুণীদের নিয়ে জেন জি-র ভাবনাচিন্তাতেও রয়েছে নানা গলদ। ২৪ শতাংশ পুরুষ মনে করেন, মহিলাদের আর্থিক স্বাবলম্বী হওয়া কিংবা স্বয়ংসম্পূর্ণ হওয়ার কোনও প্রয়োজনীয়তা নেই। তাঁরা সবসময় থাকবেন পুরুষদের নিয়ন্ত্রণে। তা সে আর্থিক দিক থেকে হোক কিংবা বিছানায়। তরুণীদের যৌন চাহিদা প্রকাশ করা উচিত নয় বলেও মনে করেন ২১ শতাংশ জেন জি পুরুষ।
যদিও বেবি বুমার্সদের ভাবনাচিন্তা অনেকটা অন্যরকম। তারা বরং লিঙ্গসমতায় বিশ্বাসী। মাত্র ১৩ শতাংশ পুরুষ বিশ্বাস করেন, স্ত্রীকে স্বামীর কথা শুনতেই হবে। ১৭ শতাংশ বিশ্বাস করেন, পরিবারের সমস্ত সিদ্ধান্ত নিতে পারেন শুধুমাত্র পুরুষরা। আবার ১৮ শতাংশ জেন জি মহিলা বিশ্বাস করেন, স্বামীই সব। সুতরাং তিনি যা বলছেন, তাই ঠিক। যেভাবে জীবন চালাতে চাইছেন, তেমন নিয়ন্ত্রণাধীন থাকাই বাঞ্ছনীয়।