অমূল্য নীলা-পান্নার গয়না থেকে হিরের মুকুট লুট, আর কোন সম্পদে সমৃদ্ধ ল্যুভর মিউজিয়াম?
দেখে নিন সেসব মহামূল্যবান সামগ্রীর ছবি।
আরও পড়ুন:
তবে রানি ইউজিনের একটি মুকুট শেষ মুহূর্তে নিতে পারেনি চোরের দল। এতে একটি বড় হিরেখণ্ড এবং তার উপর ক্রুশ চিহ্ন খচিত ছিল হিরে দিয়েই। 'রিজেন্ট ডায়মন্ড' বলে পরিচিত ওই হিরেখণ্ড। পালানোর সময় তা ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। মিউজিয়াম সূত্রে খবর, ওই মুকুটটি ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার হয়েছে। এর আগে মুকুটের শুধুমাত্র হীরকখণ্ডটির দামই নিলামে উঠেছিল ৬ কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৫০০ কোটি টাকারও বেশি।
আরও পড়ুন:
ল্যুভর মিউজিয়ামের একটি অংশে এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে। রবিবার সকালে সেইদিক দিয়েই মিউজিয়ামে ঢোকে চোরের দল। হাইড্রলিক ল্যাডার দিয়ে অ্যাপোলো গ্যালারিতে ঢুকে জানলার কাচ ভেঙে লুটপাট চালায়। তাদের টার্গেট ছিল মূলত বহুমূল্য অলংকারগুলি। তাই নয়নাভিরাম কিছু মূর্তি এবং বিখ্যাত চিত্রশিল্প তাদের নজর এড়িয়ে গিয়েছে। সেগুলিও রয়েছে স্বস্থানে।