ফ্র্যাঞ্চাইজি ভ্রমিয়া শেষে… যুবরাজ থেকে রাহানে, আইপিএলে সবচেয়ে বেশি ‘দলবদলু’ কারা?
কেউ খেলেছেন ৯টি দলের হয়ে, কেউ বা ৮টি ফ্র্যাঞ্চাইজিতে। আইপিএলে ‘ঘরের ছেলে’ যেমন আছেন, তেমনই ‘দলবদলু’র সংখ্যাও নেহাত কম নয়।
আরও পড়ুন:
যুবরাজ সিং (৬): ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় ছক্কার মালিক। তারপরও কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে সেভাবে থিতু হতে পারেননি। উদ্বোধনী মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাবে ছিলেন। তারপর পুনে ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বই ইন্ডিয়ান্স-সহ মোট ৬টি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন।
পার্থিব প্যাটেল (৬): তরুণ প্রতিভা হিসেবে উত্থান হলেও আইপিএলে কখনও সেভাবে ছাপ রাখতে পারেননি। বারবার দল বদলেছেন। এর মধ্যে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত প্রতি বছর ভিন্ন দলে খেলেছেন। প্রতি বছর দলবদলের ক্ষেত্রে যা নজির। দলগুলি হল- সিএসকে, কোচি টাস্কার্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স। পরে আরসিবি'তে আবার ফিরে আসেন।
আরও পড়ুন:
মণীশ পাণ্ডে (৭): ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শুরু। এর পরের দুটি মরশুম তিনি আরসিবি-র জার্সিতে খেলেন। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে খেলার পর, তিনি ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে কেকেআরের হয়ে খেলেন। ২০১৯ সালে পাণ্ডে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন। ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়ে ৬টি ম্যাচে খেলেন। গত তিন বছর ধরে তিনি ফের কেকেআরের হয়ে খেলছেন।
জয়দেব উনাদকাট (৮): ভারতীয় ফাস্ট বোলার এখন পর্যন্ত আইপিএলে ৮টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। উনাদকাট ২০০৯ থেকে কলকাতা নাইট রাইডার্সে সফর শুরু। মাঝে দুই মরশুম জন্য দিল্লিতে খেলে কেকেআরে ফিরে আসেন। নিয়মিত সুযোগ না পেয়ে চলে যান রাজস্থান রয়্যালসে। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত উনাদকাট সেখানে ছিলেন। এরপর মুম্বই ও লখনউ ঘুরে আপাতত সানরাইজার্স হায়দরাবাদে আছেন।
অ্যারন ফিঞ্চ (৯): অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান আইপিএল ক্যারিয়ারে রেকর্ড ৯টি দলের হয়ে খেলেছেন। ফিঞ্চ ২০০৯-১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। এরপর দু'বছর দিল্লিতে খেলে যোগ দেন পুনে ওয়ারিযয়ার্সে। ২০১৪-তে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৩টি ম্যাচে খেলেন। এরপর মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট লায়ন্সে ছিলেন। ২০১৮ সালে ফিঞ্চ পাঞ্জাব কিংসের হয়ে এবং ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন। আইপিএল ২০২২-এ তিনি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ছিলেন।