প্রেম মাখোমাখো হবে নাকি বাংলা নতুন বছরে সম্পর্কে উঠবে ঝড়? রাশি মিলিয়ে জেনে নিন এখনই
কী রয়েছে আপনার ভাগ্যে?
আরও পড়ুন:
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ থেকে ধনু অর্থাৎ রাশিচক্রের ১২ টি রাশির কারও ভাগ্যে রয়েছে উত্থান, কারও পতন। বলা হচ্ছে, এপ্রিলে প্রেমজীবন দারুণ হবে মিথুন ও ধনু রাশির জাতকদের। তবে মিথুনের ক্ষেত্রে খানিকটা বাড়তি সুফল মিলতে বৃহস্পতির কারণে। বড় সমস্যা আসার সে অর্থে কোনও সম্ভাবনা নেই। সঙ্গীর সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি, মান-অভিমান হতে পারে। তা মিটেও যাবে।
সিংহ রাশির ক্ষেত্রে অশান্তির আশঙ্কা রয়েছে। তবে এক্ষেত্রেও রক্ষাকর্তার ভূমিকায় রয়েছেন দেবগুরু বৃহস্পতি। মাসের শুরুতে সঙ্গীর সঙ্গে খানিকটা মতানৈক্য, মান-অভিমানের পালা চললেও দ্বিতীয়ধাপে তা মিটে যাবে। সুখেই কাটবে নতুন বছরের প্রথম দিনটাও। তবে মনে রাখবেন সব সম্পর্কের মূল ভিত্তিই কিন্তু বোঝাপড়া। মানিয়ে নিতে পারলে সুন্দর ছন্দে এগোবে সম্পর্ক।
আরও পড়ুন:
জ্যোতিষশাস্ত্র বলছে, তুলারাশির জাতকদের জন্য এপ্রিলের প্রথমদিক ভালো কাটলেও দ্বিতীয়ভাগে সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রেও রাগ নিয়ন্ত্রণ করা জরুরি। সঙ্গীকে এমন কিছু বলবেন না যাতে তিনি আঘাত পেতে পারেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও মাসের শুরুতে কিছুটা ঝামেলা থাকলেও ১৯শে এপ্রিলের পর থেকে পরিস্থিতি বদলাবে।